Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপির চাপ বাড়ালেন প্রদ্যোৎকিশোর, ত্রিপুরায় কংগ্রেস-সিপিএমকে সমর্থন করে বসল টিপ্রামোথা

ত্রিপুরায় জিতেও স্বস্তিতে নেই বিজেপি। মাত্র ৩৩টি আসন জিতে ক্ষমতায় আসায় কুর্সি হারানোর আতঙ্ক তাদের তাড়া করে বেড়াচ্ছে প্রথম থেকে। তাই যে কোনও মূল্য টিপ্রামোথার সঙ্গে জোট করতে চেয়েছিল তারা। কিন্তু টিপ্রমা সুপ্রিমো প্রদ্যেৎ কিশোর দেববর্মা বাম-কংগ্রেসকে সমর্থ করে বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছেন।

বাম-কংগ্রেসকে সমর্থন টিপ্রা সুপ্রিমোর

বাম-কংগ্রেসকে সমর্থন টিপ্রা সুপ্রিমোর

জনজাতি মহলে জোটসঙ্গী আইপিএফটির খারাপ অবস্থা বিজেপি প্রথম থেকে টিপ্রামোথাকে জোটে টানতে চেয়েছিল। ভোটের আগে থেকে দফায় দফায় বৈঠকের করেও তারা ব্যর্থ। এমনকী ফল প্রকাশেরও পরও বিজেপি বরফ গলাতে পারেনি প্রদ্যোৎকিশোরের। বিজেপির সঙ্গে জোট সম্ভাবনা ভেস্তে দিয়ে বাম-কংগ্রেসকে সমর্থনের কথা জানিয়েছেন টিপ্রা সুপ্রিমো।

নতুন সমীকরণ তৈরি হয়েছে ত্রিপুরায়

নতুন সমীকরণ তৈরি হয়েছে ত্রিপুরায়

প্রদ্যোৎ কিশোর বাম-কংগ্রেসের দিকে ঝোঁকায় নতুন সমীকরণ তৈরি হয়েছে ত্রিপুরায়। ত্রিপুরা বিধানসভায় অধ্যক্ষ নির্বাচন আসন্ন। সেই নির্বাচনে বাম-কংগ্রেসের সঙ্গে জোট গড়েছে টিপ্রাও! ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট প্রার্থীকে সমর্থন দিল প্রদ্যোৎ কিশোর দেববর্মার টিপ্রামোথা।

বিরোধীরা ঐক্যবদ্ধ হলে বিজেপির চাপ

বিরোধীরা ঐক্যবদ্ধ হলে বিজেপির চাপ

ত্রিপুরা বিধানসভায় আসন সংখ্যার অঙ্কে বিজেপির জয় আটকাবে না। ত্রিপুরার অধ্যক্ষ নির্বাচনে বিজেপির জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু যদি একটু ওদিক-ওদিক হয় তবে বিজেপির জেতা মুশকিল হবে। এই নির্বাচনের ফল যাই হোক, বিরোধীরা ঐক্যবদ্ধ হলে আগামীদিনে বিভিন্ন ইস্যুতে চাপে পড়বে শাসক জোট, তা নিশ্চিত।

বিজেপির উপর চাপ বাড়াচ্ছেন প্রদ্যোৎ

বিজেপির উপর চাপ বাড়াচ্ছেন প্রদ্যোৎ

সিপিএম বা বামফ্রন্ট, কংগ্রেস ও টিপ্রামোথা- এই তিন দল এক হয়ে থাকলে বিভিন্ন ইস্যুতে চাপ বাড়বে বিজেপির। টিপ্রামোথা সুপ্রিমো প্রদোৎকিশোর দেববর্মা রাজ্যের জনজাতিদের উন্নয়নে সরব প্রথম থেকেই। তিনি ইতিমধ্যেই সরকার পক্ষকে তাঁর অবস্থান জানিয়ে দিয়েছেন। ফলে একটা চাপ দিয়ে রেখেছেনই। এবার বাম-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় চাপ দিলেন তিনি।

নতুন সমীকরণ দেখা গেল ত্রিপুরায়

নতুন সমীকরণ দেখা গেল ত্রিপুরায়

বিজেপি ত্রিপুরায় এবার মাথায় মাথায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাই প্রদ্যোৎ কিশোর দেববর্মার টিপ্রামোথাকে নিয়ে দল ভারী করতে চেয়েছিল তারা। কিন্তু বিজেপির সব চেষ্টা বিফল করে অধ্যক্ষ নির্বাচনে বাম-কংগ্রেসকে সমর্থন করলেন প্রদ্যোৎকিশোর। ফলে নতুন সমীকরণ দেখা গেল ত্রিপুরা বিধানসভায়।

বাম-কংগ্রেস ও টিপ্রামোথার মিলিত প্রার্থী

বাম-কংগ্রেস ও টিপ্রামোথার মিলিত প্রার্থী

বামফ্রন্ট, কংগ্রেস ও টিপ্রামোথা মিলিত হয়েছে এবার। বিজেপি জোট যেহেতু এবার ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় মাত্র ৩৩ আসন পেয়েছে আর ২৭ আসন রয়েছে বিরোধীদের দখলে, ফলে কাঁটে কা টক্কর লেগেই থাকবে। সেই আঙ্গিকেই বিরোধীরা এক হয়ে অধ্যক্ষ পদে প্রার্থী দিয়েছে। বাম-কংগ্রেস ও টিপ্রামোথা মিলিতভাবে অধ্যক্ষের নাম মনোনীত করেছে।

ত্রিপুরার অধ্যক্ষ নির্বাচন এবার উত্তেজনাপূর্ণ

ত্রিপুরার অধ্যক্ষ নির্বাচন এবার উত্তেজনাপূর্ণ

কংগ্রেস বিধায়ক গোপাল রায়কে প্রার্থী করা হয়েছে অধ্যক্ষ পদে। পেশায় আইনজীবী গোপাল রায়। তাঁর নাম অধ্যক্ষ পদে ঘোষণা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। তিনি বলেন, সিপিএম ছাড়াও টিপ্রামোথাও কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেছেন। দু-তিনজন বিধায়ক ঘুরে গেলেই বদলে যেতে পারে সমীকরণ। তাই ত্রিপুরার অধ্যক্ষ নির্বাচন এবার উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+