যাঁদের ফ্ল্যাট ছিল নয়ডার টুইন টাওয়ারে, তারা কি ক্ষতিপূরণ পাবেন?
যাঁদের ফ্ল্যাট ছিল নয়ডার টুইন টাওয়ারে, তারা কি ক্ষতিপূরণ পাবেন?
ইতিহাসে চলে গেল নয়ডার (Noida) টুইন টাওয়ার (Twin Tower)। ধুলোয় মিশে গেল কোটি কোটি টাকার অবৈধ নির্মাণ। এর আগে শুক্রবার সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, নয়ডার রিয়েল এস্টেট ফার্ম সুপারটেকের (Supertech) ৪০ তলার টুইন টাওয়ারের থাকা ফ্ল্যাটের মালিকদের (Flat Owners) পুরো টাকা ফেরত দিতে হবে বিল্ডারকে।

৯ সেকেন্ডে ধ্বংস টুইন টাওয়ার
রবিবার দুপুর আড়াইটের সামান্য পরে ৪০ তলায় টুইন টাওয়ার ধুলোয় মিশে গেল। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ৩৭০০ কেজির বিস্ফোরক দিয়ে গুড়িয়ে দেওয়া হল অ্যাপেক্ত ও সিয়ানের অবৈধ নির্মাণ। সময় লেগে মাত্র ৯ সেকেন্ড। টুইন টাওয়ার ধ্বংস করতে প্রস্তুতি চলেছে গত তিনদিন ধরে। টুইন টাওয়ার ধ্বংসের সাক্ষী থাকতে বহু মানুষ গাজির হয়েছিলেন সেখানে। টুইন টাওয়ারের মোট ৯০০ টি ফ্ল্যাট ছিল। যা তৈরি করতে খরচ হয়েছিল ৭০ কোটি টাকার মতো। অন্যদিকে টুইন টাওয়ার ধ্বংস করতে যে টাকা লেগেছে তাও নেওয়া হচ্ছে বিল্ডার সংস্থার কাছ থেকে।

শীর্ষ আদালতে জমা দিতে বলা হয়েছে ১ কোটি টাকা
শীর্ষ আদালতের তরফে সুপারটেক ফার্মকে অন্তর্বর্তীকালীন রেজোলিউশন প্রফেশনালকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে ১ কোটি টাকা জমা দিতে বলা হয়েছে। বিচারপতি ডিওয়াই চন্জ্রচূড়, বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ নির্দেশে বলেছে সব ফ্ল্যাটের ক্রেতাই তাদের মূল্য ফেরত পাবেন। তবে সবাইকে আপাতত ওই ১ কোটি টাকা থেকে দেওয়া হবে। বেঞ্চের তরফে বলা হয়েছে, এটা নিশ্চিত যে ফ্ল্যাটের ক্রেতারা ৩১ অগাস্টের নির্দেশ মতো ফ্ল্যাটের দাম ফেরত পারবেন। তবে তার আগেই আদালতের মাধ্যমে যাতে বকেয়া পাওনার কিছু পান সেই জন্য ৩০ সেপ্টেম্বরের আগে আদালতের রেজিস্ট্রিতে ১ কোটি টাকা জমা দিতে বলা হয়েছে। পরবর্তী শুনানির আগেই এই টাকা জমা দিতে বিল্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে।

অক্টোবরের প্রথম সপ্তাহে বৈঠক
অক্টোবরের প্রথম সপ্তাহে অন্তর্বর্তীকালীন রেজোলিউশন প্রফেশনালের সঙ্গে বসবেন অ্যামিকাস কিউরি গৌরব আগরওয়াল। সেখানেই যৌথভাবে ফ্ল্যাটের ক্রেতাদের বকেয়া পাওয়া নির্ধারণ করা হবে।

আদালতে মামলা চলে ৯ বছর
যেখানে সিয়ান ও অ্যাপেক্সের উচ্চতা ২৪ তলা হওয়ার কথা সেখানে তা ৪০ তলা পর্যন্ত বাড়ানো হয়। যা নিয়ে আদালতে মামলা দায়ের করা হয় ২০১২ সালে। ২০১৪ সালে এলাহাবাদ হাইকোর্ট টুইট টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দেয়। যদিও বিল্ডার সংস্থা সুপারটেক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে। নির্মাতা সংস্থা দাবি করে সব নিয়ম মেনে টুইন টাওয়ার নির্মাণ করা হয়েছে। শুনানি শেষে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহ ডিভিশন বেঞ্চ ২০২১-এর ৩১ অগাস্ট জানিয়ে দেয় টুইন টাওয়ার বেআইনি। টুইন টাওয়ার ভেঙে ফেলতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications