সবার আগে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে এই রাজ্যে, দেশে ডেল্টা প্লাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২২

সবার আগে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে এই রাজ্যে, দেশে ডেল্টা প্লাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২২

গত কয়েক সপ্তাহে গোটা দেশে অনেকটাই কমেছে করোনা ভাইরাসের প্রকোপ।যদিও এখনও পুরোপুরি কমেনি উদ্বেগ। এদিকে ভারতে দ্বিতীয় পর্বের করোনা প্রাদুর্ভাবের জন্য এতদিন বি.১.৬১৭.২ স্ট্রেনকেই কাঠগড়ায় তোলা হত। এই স্ট্রেন পূর্ববর্তী একাধিক স্ট্রেন থেকে ৫০ শতাংশ বেশি সংক্রামক, এমনকী এর মারণ ক্ষমতাও বেশি। কিন্তু বর্তমানে এই স্ট্রেনের ভয়াবহতা কমলেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা প্লাস স্ট্রেন।

সবার আগে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে এই রাজ্যে, দেশে ডেল্টা প্লাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২২

অনেকেই মনে করছেন এই ডেল্টা প্লাসের হাত ধরেই ভারতে আছড়ে পড়তে পারে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই ভারতের একাধিক রাজ্যে এই নব স্ট্রেনে আক্রান্ত ২২ জন রোগীর খোঁজ মিলেছে। আর তাতেই রীতিমতো চিন্তায় স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে মহারাষ্ট্রের রত্নগিরি এবং জলগাঁওয়ে ডেল্টা প্লাসের আক্রান্ত ১৬ করোনা রোগীর খোঁজ মিলেছে। ৯টির হদিশ মিলেশে রত্নাগিরিতে। সাতটি জলগাঁও, দুটি মুম্বইয়ে ও একটি করে পালঘর, সিন্ধুদুর্গ, থানেতে।

বাকি আক্রান্তের খোঁজ মিলেছে কেরল ও মধ্যপ্রদেশেও। অন্যদিকে মহারাষ্ট্রে আগামী ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়ে সকলকে সতর্ক করেছে কোভিড টাস্ক ফোর্স। ওয়াকিবহাল মহলের ধারণা দ্বিতীয় ঢেউয়ের থেকে তৃতীয় ঢেউয়ে অনেক দ্রুত ডালপালা ছড়াতে সক্ষম কোভিড। এমনকী বাড়তে পারে মৃত্যু হারও।

এদিকে এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লক্ষ ৮১ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন ৪২ হাজারের সামান্য বেশি মানুষ। যা সম্প্রতিক সময়ে অনেক বড় আশার খবর। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১ হাজার ১৬৭ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৩৭৬ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+