ব্যক্তিগত কর নিয়ে এই তথ্যগুলি অবশ্যই জেনে রাখুন, লাভ হবে আপনারই
২০১৯ সালের প্রথম অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। অরুণ জেটলি অসুস্থ হয়ে বিদেশে চিকিতসা করাতে যাওয়ায় গোয়েল তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন।
২০১৯ সালের প্রথম অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। অরুণ জেটলি অসুস্থ হয়ে বিদেশে চিকিতসা করাতে যাওয়ায় গোয়েল তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন। এবারের বাজেটকে জনমোহিনী বলা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে বেশিদিন সময় নেই। তার আগে দেশের কৃষিজীবী অংশ ও মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই সরকার আয়করে নানা ছাড় দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক ব্যক্তিগত করে কোথায় কী সুবিধা করে দেওয়া হয়েছে।

স্ট্যান্ডার্ড ডিডাকশন
এবছর স্ট্যান্ডার্ড ডিডাকশন ৪০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে। ফলে চাকুরিজীবীরা সর্বোচ্চ ৩৫৮৮ টাকা বাঁচাতে পারবেন।

আয়কর ছাড়ের সীমা
আয়কর ছাড়ের সীমা আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এর ফলে কয়েক কোটি কর দাতাকে এর মধ্যে আয় হলে কোনও আয়কর দিতে হবে না। এর পাশাপাশি বীমা সহ নানা খাতে দেড় লক্ষ টাকা অতিরিক্ত কর ছাড় হওয়ায় সবমিলিয়ে সাড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কোনও কর দিতে হবে না।

বাড়ি কেনা
যদি কেউ দুটি বাড়ি কেনেন, তাহলে পরের বাড়ির জন্য মাসিক আয় থেকে আলাদা কর দিতে হবে না। যদি না তা ভাড়া দেওয়া থাকে।

ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সুদ
ব্যাঙ্ক বা পোস্ট অফিসে প্রাপ্ত সুদ ১০ হাজার টাকার বেশি হলে টিডিএস কাটা হতো। সেই সীমা বাড়িয়ে ৪০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে মধ্যবিত্তদের বড় সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

বাড়িভাড়ার টিডিএস
বাড়িভাড়ার টিডিএস এর পরিমাণ ১ লক্ষ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকা করা হয়েছে। ছোট বাড়িওয়ালাদের ক্ষেত্রে তাই মাসে ৫০ হাজার টাকার বেশি আয় হলে তবেই টিডিএস দিতে হবে।

নতুন প্রক্রিয়া
আয়কর জমা করার ২৪ ঘণ্টার মধ্যে তা হিসাব করে বাকীটা করদাতাদের রিফান্ড করার ব্যবস্থা চালু হয়েছে। আরও বেশি করে করদাতাদের সুযোগ করে দিতে চাইছে আয়কর দফতর।
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications