Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তরপ্রদেশে ধর্ষণের হুমকি দেওয়া ধর্মগুরুকে গ্রেফতারের দাবি জাতীয় মহিলা কমিশনের

মহিলা জাতীয় কমিশন (এনসিডব্লিউ) শুক্রবার উত্তরপ্রদেশের একজন ধর্মগুরুকে গ্রেফতারের দাবি জানিয়েছ৷ সম্প্রতি এই ধর্মগুরু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসেছে৷ মহিলা জাতীয় কমিশন শুধু এই ধর্মগুরুকে গ্রেফতারের দাবি করেই ক্ষান্ত হয়নি৷ সঙ্গেই মহিলা কমিশনের পক্ষ থেকে যোগীর পুলিশকে তিরস্কার করে বলা হয়েছে যে এসব ক্ষেত্রে পুলিশ নীরব দর্শকের ভূমিক নিতে পারে না। এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে৷

ধর্মগুরুকে গ্রেফতারের দাবি জাতীয় মহিলা কমিশনের

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় গেরুয়া পরিহিত ধর্মগুরু বজরং দাস মুনির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিও তে তাকে ঘৃণা ছড়ানো বক্তব্য রাখতে দেখা যাচ্ছে৷ ভিডিওটির একটি অংশে একটি বিশেষ সম্প্রদায়ের মেয়েদের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের হুমকিও দিতে দেখা গিয়েছে এই ধর্মগুরুকে৷ এর পরই জাতীয় মহিলা কমিশন পুলিশকে তদন্ত শুরু করার জন্য কড়া কথা শুনিয়েছে। উত্তরপ্রদেশের সীতাপুরের খয়রাবাদ শহরের মহর্ষি শ্রী লক্ষ্মণ দাস উদাসিন আশ্রমের মহন্তকে ভিডিওতে বলতে শোনা যায় যে কোনও হিন্দু মহিলাকে যদি কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের কোনও পুরুষ দ্বারা উত্যক্ত করা হয় তবে তিনি নিজেই সেই নির্দিষ্ট সম্প্রদায়ের কোনও মহিলাকে ধর্ষণ করবেন।

শুক্রবার জাতীয় মহিলা কমিশন একটি বিবৃতিতে জানিয়েছে যে তারা এই ঘটনাকে গুরুতর নিন্দনীয় ঘটনা হিসেবে দেখছে৷ ভিডিওটিতে ওই ধর্মগুরুকে মেয়েদের বিরুদ্ধে আপত্তিকর ভাষার প্রয়োগ করতে দেখা গিয়েছে তার কড়া নিন্দা করে মহিলা কমিশন। এবং এই নিন্দার জন্য "লসবচেয়ে শক্তিশালী শব্দ ব্যবহার করছে তারা। মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা উত্তরপ্রদেশের পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন, অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করতে এবং বজরং দাসের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করতে। নারী অধিকার প্যানেলও এই ধর্মগুরুকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+