শুধু কচ্ছ নয়, হামলার আশঙ্কায় গুজরাতের সমস্ত উপকূল এলাকায় জারি সতর্কতা
ইন্টেলিজেন্স সূত্রে জানানো হয়েছে পাকিস্তানি জঙ্গিরা গুজরাতের উপকূল অঞ্চল দিয়ে ভারতে ঢুকে হামলা চালাতে পারে।
ইন্টেলিজেন্স সূত্রে জানানো হয়েছে পাকিস্তানি জঙ্গিরা গুজরাতের উপকূল অঞ্চল দিয়ে ভারতে ঢুকে হামলা চালাতে পারে। এক্ষেত্রে প্রথমে কচ্ছ উপকূলের কথায় উঠে এসেছিল। যার ফলে কচ্ছ উপকূলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তবে এখন খবর গুজরাতের সবকটি উপকূলে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

ইন্টেলিজেন্স জানিয়েছিল, পাকিস্তানি জঙ্গি কমান্ডোদের একটি দল, ভারতের উপকূল দিয়ে ঢুকে গুজরাতে জঙ্গি হামলা চালাতে পারে। যার ফলে গোটা রাজ্যে কড়া সর্তকতা জারি করা হয়েছে। কচ্ছের উপকূল ছাড়াও কান্ডলা ও আদানি বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উপকূল রক্ষী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেকোনও ধরনের সন্দেহজনক গতিবিধি নজরে এলে পুলিশকে অবিলম্বে রিপোর্ট করতে হবে। একই সঙ্গে বন্দরের প্রশাসনকেও এই বিষয়ে জানিয়ে রাখতে হবে।
প্রসঙ্গত এই সপ্তাহের শুরুতেই ভারতের নৌসেনা প্রধান করমবীর সিং জানিয়েছিলেন, উপকূল অঞ্চল দিয়ে পাকিস্তান ভারতে জঙ্গি ঢুকিয়ে নাশকতার ছক কষছে। যার ফলে উপকূল অঞ্চলগুলিতে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications