২২ মে মুম্বই থেকে যাত্রা শুরু করছে তেজস এক্সপ্রেস, গন্তব্য গোয়া
অপেক্ষার অবসান। অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত ট্রেন তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে ২২ মে। মুম্বই থেকে গোয়া যাবে ট্রেননি।
অপেক্ষার অবসান। অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত ট্রেন তেজস এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে ২২ মে। মুম্বই থেকে গোয়া যাবে ট্রেননি। তেজস এক্সপ্রেসে রয়েছে এলইডি টিভি, চা-কফি মেশিন এমনকী জৈব শৌচাগারের সুবিধাও।
সুরক্ষার দিক নিশ্চিত করতে গোটা ট্রেন সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছে। এছাড়াও ট্রেনে রাখা হয়েছে স্মোক ও ফায়ার ডিটেকশন যন্ত্র ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও। এছাড়াও তেজসের ১৯টি কোচে থাকছে জিপিএস ডিসপ্লে।

যেহেতু ট্রেনটিতে অত্যাধুনিক প্রযুক্তি ও সুবিধা পাওয়া যাবে তার জেরে অন্যান্য মেল/এক্সপ্রেস ট্রেনের তুলনায় তেজসের ভাড়া সামান্য বেশি বলে জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
এই ট্রেনের আসন ব্যবস্থাও উন্নত মানের এবং আরও বেশি আরামদায়ক। প্রত্যক আসনের সঙ্গে এলইডি স্ক্রিন লাগানো রয়েছে যা পুরোটাই টাচ প্রযুক্তির সাহায্যে নিয়ন্ত্রিত হয়। এই ট্রেনের আর একটি আকর্ষণীয় বৈশিষ্ট হল ট্রেনের স্বয়ংক্রিয় দরজা। নতুন এই কোচে চা কফির মেশিন থেকে পছন্দের উষ্ণ পানীয়ের পরিষেবাও পাবেন যাত্রীরা।
উল্লেখ্য, মুম্বই-গোয়ার পাশাপাশি দিল্লি-চণ্ডীগড় এবং দিল্লি-লখনউয়ের মধ্যেও চলবে তেজস এক্সপ্রেস।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications