Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নেট-তদন্তে সিবিআই-এর ওপরে হামলা! প্রশ্ন ফাঁস তদন্তের সময় আক্রান্ত আধিকারিকরা

নেট-এর প্রশ্ন ফাঁস তদন্তে গিয়ে আক্রান্ত সিবিআই। বিহারের নওয়াদায় ভুয়ো সিবিআই আধিকারিক গুজবে এই মামলা হয় বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। দুশো-আড়াইশো জনের একটি দল এই হামলা চালায় বলে অভিযোগ।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিবিআই-এর তদন্তকারী দলটি এদিন বিহারের নওয়াদা জেলার কাসিয়াদিহ গ্রামে পৌঁছনোর পরেই গ্রামবাসীরা আক্রমণ করে। গ্রামবাসীরা সন্দেহ করেছিল, ভুয়ো সিবিআই দল হানা দিয়েছে। সিবিআই-এর তদন্তকারীদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।

cbi

ঘটনার খবর পেয়ে রাজৌলি খানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে চার সিবিআই আধিকারিককে উদ্ধার করেন রাজৌলি খানার আধিকারিকরা। এই ঘটনায় এফআইআঈর করার পরে চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও প্রায় ২০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

সিবিআই-এর তদন্তকারী দলে নওয়াদা টাউন থানার এক মহিলা কনস্টেবল-সহ চার সিবিআই আধিকারিক ছিলেন। ইনস্পেক্টর পদ মর্যা দার এক অফিসারের নেতৃত্বে দলটি রাজৌলির কাসিয়াদিহ গ্রামে পৌঁছেছিল।

এর আগে শিক্ষামন্ত্রকের তরফে নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে সিবিআইকে দায়িত্ব দেয়। গত ৫ মে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওএমআর মোডে নিট-ইউজি পরীক্ষা নিয়েছিল। ওই পরীক্ষায় অনিয়ম ও কারচুপির ঘটনা সামনে এসেছে। তারপরেই ব্যাপক তদন্তের জন্য মামলাটি সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়।

এরপর নেট-এর প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়ার পরে পরীক্ষা স্থগিত রাখা হয়। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে কেন্দ্রীয় সরকার ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধ করতে বড় পদক্ষেপ নিয়েছে। সারা দেশে প্র্ন ফাঁস রুখতে নতুন আইন জারি করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের তরফে দাবি করা হয়েছে, পরীক্ষায় পবিত্রতা নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। পরীক্ষায় অনিয়মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ২০ জুন ইউজিসি-নেট বাতিলের কারণ জানিয়ে বলেছেন, ডার্কনেটে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরে পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+