Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tamil Nadu Train Accident: ট্র্যাক চেঞ্জই ডেকে আনল বিপদ? তামিলনাড়ুতে ফিরল করমণ্ডল রেল দুর্ঘটনার স্মৃতি

Tamil nadu Train Accident: তামিলনাড়ুর ট্রেন দুর্ঘটনা ফেরাল করমণ্ডল দুর্ঘটনার (Coromandel express accident) স্মৃতি। করমণ্ডল দুর্ঘটনার মতোই আবারও সেই লুপ লাইনে থাকা মালগাড়ির সঙ্গেই ধাক্কা বাগমতী এক্সপ্রেসের (Baghmati Express)। মাইসোর জংশন থেকে দ্বারভাঙ্গা (Mysore Darbhanga Express) যাচ্ছিল এক্সপ্রেস ট্রেনটি। চেন্নাই ডিভিশনের কাভারাপেট্টাই স্টেশনের কাছে ঘটে ভয়াবহ দুর্ঘটনা (Rail Accident)।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় এগোচ্ছিল বাগমতী এক্সপ্রেস। দুর্ঘটনার ঠিক আগে আচমকাই ঝাঁকুনি অনুভব করেন চালক। লাইন চেঞ্জ (Track Switch) করতে গিয়েই ঘটে বিপত্তি। লুপ লাইনে (Loop Line) থাকা মালগাড়ির (Goods Train) সঙ্গে সংঘর্ষ হয় এক্সপ্রেসের।

TRAIN ACCIDENT

সংঘর্ষের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লাইনচ্যুত হয়ে যায় বাগমতী এক্সপ্রেসের প্রায় ৮টি কামরা। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায় দুটি কামরায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা ঘটতেই আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করেন যাত্রীরা। গুরুতর আঘাত পেয়েছেন একাধিক যাত্রী।

যুদ্ধকালীন তৎপরতায় দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে নামেন রেলের আধিকারিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত্যুর খবর মেলেনি। রেল সূত্রে খবর, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক্সপ্রেস ট্রেনটির চালক ও গার্ডকেও।

যদিও রেল দুর্ঘটনার আসল কারণ তদন্ত করে বের করা হবে। ইতিমধ্যেই তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন রেলওয়ে সেফটি কমিশনার। যান্ত্রিক ত্রুটি নাকি মনুষ্য়সৃষ্ট কারণের দুর্ঘটনা তা খতিয়ে দেখা বলে জানিয়েছে রেল। আপাতত ওই শাখায় ব্যাহত রয়েছে ট্রেন চলাচল। সম্পূর্ণ উদ্ধারকার্য শেষ হতে বেশ কয়েক ঘণ্টা লাগতে পারে বলেই খবর রেল সূত্রের।

তামিলনাড়ুতে ভয়াবহ রেল দুর্ঘটনার খোঁজ নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav)। দিল্লির ওয়াররুম থেকে রেল দুর্ঘটনার সমস্ত আপডেট নেন রেলমন্ত্রী (Rail Minister)। আটকে থাকা যাত্রীদের নিরাপদে গন্তব্য পৌঁছনোর জন্য রেলকে ব্যবস্থা নিতে নির্দেশ অশ্বিনীর। দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ আধিকারিকরা। দক্ষিণ রেলের জেনারেল ম্যানেজার ও চেন্নাইয়ের ডিআরএম পৌঁছে গোটা বিষয়ে তদারকি করেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+