প্রাক্তন স্বামীর কাছ থেকে কতদিন ভরণপোষণ পেতে পারেন তালাকপ্রাপ্ত মহিলা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হাইকোর্টের
এলাহাবাদ হাইকোর্ট তালাকপ্রাপ্ত মুসলিম মহিলাদের ভরণপোষণ নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আদালত তার রায়ে বলেছে, একজন তালাক পাওয়া মুসলিম মহিলা, তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে একা থাকা পর্যন্ত (ইদ্দত) নয়, সারা জীবন ভরণপ
এলাহাবাদ হাইকোর্ট তালাকপ্রাপ্ত মুসলিম মহিলাদের ভরণপোষণ নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আদালত তার রায়ে বলেছে, একজন তালাক পাওয়া মুসলিম মহিলা, তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে একা থাকা পর্যন্ত (ইদ্দত) নয়, সারা জীবন ভরণপোষণ পেতে পারেন। এখনও পর্যন্ত একজন তালাক পাওয়া মুসলিম মহিলা তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে পুনর্বিবাহ না করা পর্যন্ত ভরণপোষণ পাওয়ার অধিকার রয়েছে। আদালত জানিয়েছেন, বিষয়টি এমন হওয়া উচিত যাতে বিবাহ বিচ্ছেদের আগে ওই মহিলা যেভাবে জীবনযাপন করতেন, সেভাবেই যাতে তিনি জীবনযাপন করতে পারেন।

এর আহে গাজিপুরের পারিবারিক আদালতের বিচারক শুধুমাত্র একা থাকা (ইদ্দত) সময়ের জন্য ভরণপোষণের যে আদেশ দিয়েছিল, তা বাতিল করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের তরফে বলা হয়েছে, বিধিবদ্ধ বিধান ও সাক্ষ্য-প্রমাণ যথাযথভাবে বিবেচনা না করেই আদালত এই আদেশ দিয়েছে। আদালত বলেছে, মুসলিম মহিলা (বিবাহ বিচ্ছেদ অধিকার সুরক্ষা) আইন, ১৯৮৬-এর ধারা ৩(২) এর অধীনে প্রাক্তন স্বামীর কাছ থেকে ভরণপোষণ পেতে আদালতের কাছে আবেদন করতে পারেন।
এক সর্বভারতী সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, জাহিগ খাতুন নামে এক মহিলা আদালতে ভরণপোষণের জন্য আবেদন করেছিলেন, যা আদালত গ্রহণ করেছে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি এসপি কেয়ারওয়ানি এবং বিচারপতি এমএএইচ ইদ্রিসির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালতের তরফে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত সেই ব্যবস্থা হচ্ছে, ততদিন পর্যন্ত আদালত জাহিগ খাতুনের স্বামীকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে ভরণপোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications