ঈদ-আল-আধা উপলক্ষ্যে মিষ্টি বিতরণ ভারত পাক সীমান্তে
ঈদ-আল-আধা-এর উপলক্ষ্যে, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পাকিস্তান রেঞ্জার্স আজ আটারি-ওয়াঘা সীমান্তে মিষ্টি বিনিময় করল। বিএসএফ কমান্ড্যান্ট জসবীর সিং বলেছেন, "ঈদ আল-আধা উপলক্ষে, বিএসএফ যৌথ চেক পোস্ট (জেসিপি) আটারি সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সকে মিষ্টি উপহার দিয়েছে। এটা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি ঐতিহ্যগত বিষয়। এই কাজ দুই দেশের মধ্যে ঐতিহ্য, শুভেচ্ছা এবং শান্তি বিনিময়ের প্রতীক বলে আমরা মনে করি।"

ঈদুল আযহা বা বকরা ঈদ, যা এই বছর ১০ জুলাই পালিত হচ্ছে। এই দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই উৎসবকে 'ত্যাগের উৎসব'ও বলা হয় এবং এটি ইসলামের ১২ তম মাস ধু আল-হিজ্জাহ এর দশম দিনে পালিত হয়। চন্দ্র পঞ্জিকা অনুযায়ী এর মাধ্যমেই বার্ষিক হজ যাত্রার সমাপ্তি হয়।
এর উৎসবের তারিখ প্রতি বছর পরিবর্তন হয় কারণ এটি ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয় যা ইংরেজি ৩৬৫-দিনের গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে প্রায় ১১ দিন কম। ঈদ আল-আধা হল আনন্দ এবং শান্তির একটি উপলক্ষ, যা মানুষ তাদের পরিবারের সাথে উদযাপন করে, অতীতের ক্ষোভ ছেড়ে দেয় এবং একে অপরের সাথে অর্থপূর্ণ সংযোগ স্থাপন করে। এটি হযরত আব্রাহামের ঈশ্বরের জন্য সর্বস্ব উৎসর্গ করার স্মারক হিসেবে পালিত হয়।
এই অনুষ্ঠানের পিছনে রয়েছে ৪০০০ বছরের পুরনো ইতিহাস আছে। ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহ তা'আলা ইসলামের রাসুল হযরত ইব্রাহীমকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন।
ইব্রাহীম ১০টি উট কোরবানি দেন। পুনরায় তিনি একই স্বপ্ন দেখেন। অতঃপর ইব্রাহীম এবার ১০০টি উট কোরবানি দেন। এরপরেও তিনি একই স্বপ্ন দেখে ভাবলেন, আমার কাছে তো এ মুহূর্তে প্রিয় পুত্র ইসমাইল ছাড়া আর কোনো প্রিয় বস্তু নেই। তখন তিনি পুত্রকে কোরবানির উদ্দেশ্যে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করেন। এ সময় শয়তান আল্লাহর আদেশ পালন করা থেকে বিরত করার জন্য ইব্রাহীম ও তার পরিবারকে প্রলুব্ধ করে। ইব্রাহিম শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছিলেন। শয়তানকে তার প্রত্যাখ্যানের কথা স্মরণে হজ্জের সময় শয়তানের অবস্থানের চিহ্ন স্বরূপ নির্মিত ৩টি স্তম্ভে প্রতীকী পাথর নিক্ষেপ করা হয়।
যখন ইব্রাহীম আরাফাত পর্বতের উপর তার পুত্রকে কোরবানি দেয়ার জন্য গলায় ছুরি চালানোর চেষ্টা করেন, তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনও ক্ষতি হয়নি। ইব্রাহীম আল্লাহর আদেশ পালন করার দ্বারা কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হন। সন্তুষ্ট হয়ে আল্লাহ ইব্রাহীম তাঁকে তার খলিল (বন্ধু) হিসাবে গ্রহণ করেন।
।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প











Click it and Unblock the Notifications