বিহারের জেডিইউ বিধায়ক মনোরমা দেবীর আত্মসমর্পণ, পরে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত
পাটনা, ১৭ মে : বিহারের রাস্তায় নিরপরাধ দ্বাদশ শ্রেণির ছাত্র অদিত্য সচদেবকে হত্যা মামলায় মূল অভিযুক্ত রকি যাদবের মা তথা সাসপেন্ডেড জেডিইউ বিধায়ক মনোরমা দেবী শেষপর্যন্ত গয়ায় আত্মসমর্পণ করলেন।
নেত্রীর গাড়িকে ওভারটেক করায় ১৯ বছরের তরুণকে গুলি করে হত্যা বিহারে!
আদিত্য খুনের পরে মনোরমা দেবীর বাড়িত পুলিশি তল্লাশির পরে মদের বোতল উদ্ধার হয়। বিহারে মদ নিষিদ্ধ হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় ফেরার মনোরমা দেবীর বিরুদ্ধে।

এরপরে এক সপ্তাহ গা ঢাকা দিয়ে থাকার পরে অবশেষে আদালতে আত্মসমর্পণ করলেন তিনি। বিচারক তাঁকে ১৪দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও তাঁকে ফাঁসানোর অভিযোগ করেছেন মনোরমা দেবী। রাজনৈতিক ষড়যন্ত্র করে তাঁকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ৭ মে মনোরমা দেবীর ছেলে রকি যাদবের রেঞ্জ রোভারকে ওভারটেক করায় রাস্তায় ফেলে গুলি করে মারা হয় আদিত্য সচদেব নামে এক তরুণকে। খুনের অভিযোগ ওঠে রকির বিরুদ্ধে। তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে বাড়িতে দেশি মদ রাখা ও শিশু শ্রমিককে দিয়ে কাজ করানোয় গ্রেফতার করা হল মনোরমা দেবীকেও।
-
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন












Click it and Unblock the Notifications