Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট হামলার মূল হোতাকে 'র' প্রধান করলেন নরেন্দ্র মোদী

সামন্ত গোয়েলকে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-এর প্রধান নির্বাচিত করা হল।

সামন্ত গোয়েলকে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-এর প্রধান নির্বাচিত করা হল। একইসঙ্গে ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি-র প্রধান পদে নিযুক্ত করা হল অরবিন্দ কুমারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নিয়োগ কমিটির প্রধান। তাঁর পৌরহিত্যেই এই দুই পদে নিয়োগ হল।

সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোট হামলার মূল হোতাকে র প্রধান করলেন নরেন্দ্র মোদী

সামন্ত হোন বা অরবিন্দ দুজনেই ১৯৮৪ সালের ব্যাচের আইপিএস অফিসার। সামন্ত পাঞ্জাব ক্যাডারের অফিসার ও অরবিন্দ অসম-মেঘালয় ক্যাডারের অফিসার।

এই মাসেই দুজনে নিজেদের পদে আসীন হবেন। কারণ আইবি প্রধান রাজীব জৈন ও র প্রধান অনিল কে ধাসমানার মেয়াদ শেষ হচ্ছে। এই দুজনেই ২০১৬ সালে পদে আসীন হন ও নির্বাচনের কারণে ছয় মাস মেয়াদ বৃদ্ধি হয়েছিল।

সামন্ত গোয়েল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বালাকোটে এয়ারস্ট্রাইক ও ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের অন্যতম মাথা ছিলেন। সন্ত্রাস থামাতে এনডিএ সরকারের যে পদক্ষেপ তা দারুণভাবে কার্যকর করেছিলেন এই দুঁদে অফিসার।

অন্যদিকে অরবিন্দ কুমার অতি বাম উগ্রপন্থা থামাতে বড় ভূমিকা নিয়েছেন। এছাড়া কাশ্মীর বিষয়েও বিশেষজ্ঞ তিনি।উপত্যকায় নানা সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+