Bengal Post-Poll Violence: 'সিবিআই'য়ের আবেদন মানহানিকর', ভোট পরবর্তী হিংসা মামলায় তীব্র ক্ষোভ সুপ্রিম কোর্টের
Bengal Post-Poll Violence Plea: ভোট পরবর্তী হিংসায় সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল সিবিআই। এই সংক্রান্ত মামলা অন্য রাজ্যে সরানোর আবেদন সর্বোচ্চ আদালতে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলায় রীতিমত সমালোচনার মুখে পড়তে হল সিবিআইকে।
শুধু তাই নয়, অন্য রাজ্যে সরানোর আর্জি প্রত্যাহার করতে হবে বলেও এদিন জানায় সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, সিবিআইয়ের আবেদন মানহানিকর (Bengal Post-Poll Violence Plea)। যা নিঃসন্দেহে বড় ধাক্কা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে।

ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta high Court)। ইতিমধ্যে এই মামলায় একাধিক জনকে গ্রেফতার করা হলেও ধীরে ধীরে সবাই জামিন পেয়ে যাচ্ছে। এই অবস্থায় এই সংক্রান্ত মামলা অন্য রাজ্যে সরানোর আবেদন সুপ্রিম কোর্টে জানায় সিবিআই। বিচারপতি অভয় এস অকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।
মামলার শুনানিতে সিবিআই'য়ের আইনজীবী বাংলার বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, বাংলার আদালতে বিচারপদ্ধতি প্রভাবিত হচ্ছে। আর সেই কারণে মামলার শুনানি যাতে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানান সর্বোচ্চ আদালতে জানান সিবিআই'য়ের আইনজীবী। সিবিআই-এর তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু এদিন মামলায় অংশ নেন। বিচারপতি অভয় এস অকা ডিভিশন বেঞ্চ এই বিষয়ে তীব্র ভতসনা করে তাঁকে।
কেন এমন আবদন সে বিষয়ে সিবিআই'য়ের কাছে জানতে চায় ডিডিশন বেঞ্চ। এমনকি বাংলার সমস্ত আদালতেই প্রভাবিত হচ্ছে বিচার ব্যবস্থা? তা নিয়েও তদন্তকারী সংস্থার কাছে জানতে চাওয়া হয়। কার্যত ভতসনা করে আদালত বলে, যা জামিন হচ্ছে তা আইন মেনে হচ্ছে না। এমনকি কোনও আদালত কাজ করছে না বলেও সিবিআই কি প্রশ্ন তুলছে? ক্ষোভ প্রকাশ বিচারপতি অভয় এস অকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চের।
আদালতের মন্তব্য, সিবিআইয়ের আবেদন মানহানিকর। এভাবে সমস্ত বিচার পদ্ধতি কাজ করছে না বলা উচিৎ নয় বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কার্যত কড়া বার্তা সিবিআই'য়ের। একই সঙ্গে এই সংক্রান্ত (Bengal Post-Poll Violence Plea) আবেদন যাতে সিবিআই তুলে নেয় সেই কথাও এদিন বলে সুপ্রিম কোর্ট। এই অবস্থায় তদন্ত এবং মামলা কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর সবার।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications