Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাশ্মীর ইস্যুতে হলফনামা জমা না দেওয়ায় সুপ্রিম কোর্টের তিরস্কার সরকারকে

আজ কাশ্মীর নিয়ে সুপ্রিমকোর্টের রোষের সামনে পরল কেন্দ্রীয় সরকার এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন।

আজ কাশ্মীর নিয়ে সুপ্রিমকোর্টের রোষের সামনে পরল কেন্দ্রীয় সরকার এবং জম্মু ও কাশ্মীর প্রশাসন। ৩৭০ ধারা প্রত্যাহার পরবর্তী সময়ে কাশ্মীরিদের আটক করে রাখা সংক্রান্ত এক মামলার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট। আজ সেই হলফনামা জমা দেওয়ার কথা ছিল সরকার পক্ষের। তবে শুনানি শুরু হয়ে গেলেও হলফনামা জমা দিতে ব্যর্থ হয় সরকার। এতেই চটে যান বিচারপতি। কড়া ভাষায় সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিচারপতি বলেন, "আমাদেরকে এভাবে হেলায় নেবেন না।" এর জবাবে তুষার মেহতা জানান, পাঁচ মিনিটের মধ্যে হলফনামা জমা করা হবে।

কাশ্মীর ইস্যুতে হলফনামা জমা না দেওয়ায় সুপ্রিম কোর্টের তিরস্কার সরকারকে

আজ আটক থাকা কাশ্মীরিদের পক্ষে সওয়ালকারী আইনজীবী হুজেফা আহমাদি আদালতে সরকারের দিকে রীতিমত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "সরকারকে প্রতিটি আটকের কারণ দর্শাতে হবে।" এরপর হলফনামা জমা না দেওয়ার প্রসঙ্গ টেনে এনে সরকারপক্ষকে ব্যাঙ্গ করে বলেন, "আবেদনকারীদের দেখাতে না হোক, আদালতকে তো হলফনামাটা দেখান।"

এরপর আদালতের তরফে তুষার মেহতার থেকে আটক থাকা ব্যক্তিদের বিরুদ্ধে থাকা অভিযোগনামা বা সেই সংক্রান্ত নথি দেখাতে বলেন। এর আগে গত মাসের ১৬ সেপ্টেম্বর ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ৩৭০ ধারা প্রত্যাহার সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন কাশ্মীরের পরিস্থিতি সংক্রান্ত একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর সরকারকে। পাশাপাশি কাশ্মীরে সাংবাদিকদের গতিবিধির উপর নিষেধাজ্ঞা এবং অপ্রাপ্তবয়স্কদের অবৈধভাবে আটকে রাখা সংক্রান্ত তথ্যও পেশ করতে বলা হয় সরকারকে।

এদিকে মোবাইল ও পোস্টপেইড পরিষেবা চালু হলেও তা ফের বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ এনে আবেদন জমা পরে আদালতে। এই আবেদনের প্রেক্ষিতে সওয়াল করতে গিয়ে কংগ্রেস নেতা তথা বরিষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি অভিযোগ করেন যে মোবাইলের সংযোগ প্রদানকারী সংস্থাগুলি গ্রাহকদেরকে বিল মেটানোর কথা বলছে। তবেই না কি সংযোগ চালু করা হবে। এরপর এই বিষয়ে সরকারি হস্তক্ষেপ চান সিংভি।

দুই পক্ষের সওয়াল জবাব শেষে আদালতের তরফে জানানো হয় এই মামলাগুলির পরবর্তী শুনানি ২৪ অক্টোবর হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+