সুপ্রিম কোর্টে ফের ধাক্কা বিজয় মালিয়ায়! খারিজ আদালত ২০১৭ সালের অবমাননার রিভিউ পিটিশন
সুপ্রিম কোর্টে ফের ধাক্কা বিজয় মালিয়ায়! খারিজ আদালত ২০১৭ সালের অবমাননার রিভিউ পিটিশন
ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন পলাতক লিকার ব্যারন বিজয় মালিয়া। অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে ২০১৭ সালে তিনি যে আর্জি জানিয়েছিলেন কিংফিশারের কর্ণধার, তা এদিন খারিজ করে দিল শীর্ষ আদালত।এই প্রসঙ্গে সোমবার বিচারপতি ইউইউ ললিত এবং অশোক ভূষণের বেঞ্চ বলে, 'রিভিউ পিটিশনে আমরা কোনও ভিত্তি খুঁজে পাচ্ছি না। রিভিউ পিটিশন খারিজ করা হল।’

এর আগে ১৭টি ব্যাংকের কনসর্টিয়াম ২০১৭ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। কনসোর্টিয়াম থেকে ৯,০০০ কোটি টাকার বেশি ঋণ শোধ না করেই বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ আছে মালিয়ার বিরুদ্ধে। সূত্রের খবর এর আগে আদালতের নির্দেশ না মেনে লন্ডনের দিয়াগো সংস্থা থেকে প্রাপ্ত ৪০ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় অর্থে প্রায় ২৯৯ কোটি টাকা ছেলেমেয়েদের অ্যাকাউন্টে পাঠিয়েছেন লিকার ব্যরন।
এই মামলা শীর্ষ আদালতে উঠতেই ২০১৭ সালের ৯ মে সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। ব্যাঙ্কে অর্থ জমা না দিয়ে টাকা সরিয়ে দেওয়ার জন্য তাঁকে দোষী সাব্যস্ত করেছিল শীর্ষ আদালত। তার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে রিভিউ পিটিশন দাখিল করে কিংফিশারের কর্ণধার দাবি করেছিলেন, সেই অর্থ তাঁর সম্পত্তির অন্তর্ভুক্ত নয়। যদিও বর্তমানে দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ইউ ইউ ললিত ও অশোষ ভূষণ বিজয় মালিয়ার আর্জিকে 'ভিত্তিহীন’ বলে খারিজ করেন দেন।












Click it and Unblock the Notifications