Free Ration Scheme: “ফ্রি রেশন না দিয়ে কর্মসংস্থান তৈরিতে মন দিন,” কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট
Free Ration Scheme: বিনামূল্যে রেশন দেওয়ার পরিবর্তে কেন্দ্রের উচিত বেশি বেশি করে কর্মসংস্থান (Jobs) তৈরি করা। গত সোমবার খাদ্য নিরাপত্তা আইনে (Food Security act) খাদ্য সরবরাহ সংক্রান্ত একটি মামলার শুনানিতে কেন্দ্রকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিনামূল্যে রেশন দেওয়ার প্রবণতা বাড়তে না দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের।
বিনামূল্যে রেশন সামগ্রী কেন্দ্র এভাবে দিতে থাকলে রাজ্য সরকারগুলিও মানুষকে তুষ্ট করতে রেশন কার্ড বানিয়ে যাবে। কারণ রাজ্যগুলি ভালোমতোই জানে, বিনামূল্যে রেশন দেওয়ার দায়ভার কেন্দ্রের। কাজেই তারা রেশন কার্ড বানিয়ে হাত গুটিয়ে বসে থাকবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

অথচ রাজ্যগুলিকে যদি বিনামূল্যে রেশন সামগ্রী দিতে বলা হয়, তাহলে তারা বেঁকে বসবে বলে মত শীর্ষ আদালতের। আর্থিক সংকটের কারণ দেখিয়ে রাজ্যগুলি কখনই বিনামূল্যে রেশন সরবরাহ করতে পারবে না। তাই জন্য লক্ষ্য হওয়া উচিত, আরও বেশি করে কর্মসংস্থান তৈরি করা। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
এদিন শুনানিতে কেন্দ্রের তরফের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে ২০১৩ সালের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় ৮০ কোটি মানুষকে চাল, গম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রেশনে দেওয়া হয়। যদিও পাল্টা আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন, বিনামূল্যে রেশন থেকে বঞ্চিত রয়েছেন প্রায় ২ থেকে ৩ কোটি মানুষ।
এর আগে পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে একটি আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, যে বা যারা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য, তাদের যেন চিহ্নিত করে রাজ্য সরকারগুলি ২০২৪ সালের ১৯ নভেম্বরের মধ্যে রেশন কার্ড তৈরি করে দেয়। এদিন আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা ও আইনজীবী প্রশান্ত ভূষণের মধ্যে বাদানুবাদ চরমে ওঠে।
২০২০ সালে কোভিডের সময় সুপ্রিম কোর্টে এনিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল সুপ্রিম কোর্ট। শুনানিতে এদিন আইনজীবী প্রশান্ত ভূষণকে কটাক্ষ করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রশান্ত ভূষণ নিজেই সরকার চালাতে চাইছে বলে খোঁচা দেন মেহতা। পাল্টা কেন্দ্রের সলিসিটর জেনারেলকে তোপ দাগেন ভূষণ। এই বাদানুবাদের পর মামলা পর ২০২৫ সালের ৮ জানুয়ারি স্থগিত হয়ে যায়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications