Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জ্ঞানবাপী মসজিদে পাওয়া শিবলিঙ্গের বয়স নির্ধারণে বৈজ্ঞানিক সমীক্ষা পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট

বারণসীর জ্ঞানবাপী মসজিদে যে শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল, তার বয়স কত? তা জানতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে মামলা। কিন্তু সমাঝান সূত্র মিলল না এই মামলায়। বয়স নির্ধারণের জন্য বৈজ্ঞানিক সমীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানাল সুপ্রিম কোর্ট।

বারাণসীর জ্ঞানবাপি মসজিদে পাওয়া 'শিবলিঙ্গে'র বয়স নির্ধারণের জন্য কার্বন ডেটিং ও বৈজ্ঞানিক জরিপের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই জরিপে বাধা দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। সুপ্রিম কোর্ট সেই মামলায় কার্বন ডেটিং ও জরিপ স্থগিত করে দিয়েছে।

জ্ঞানবাপী মসজিদ

শুক্রবার ১৯ মে সুপ্রিম কোর্ট তা স্থগিত করে দেন। বারাণসীর জ্ঞানবাপি মসজিদে পাওয়া 'শিবলিঙ্গের' বয়স নির্ধারণের জন্য কার্বন ডেটিং সহ একটি বৈজ্ঞানিক জরিপের আদেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই আদেশকে চ্যালেঞ্জ করে একটি আপিল করা হয় শীর্ষ আদালতে।

এলাহাবাদ হাইকোর্ট গত বছর একটি ভিডিওগ্রাফিক জরিপের সময় জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সে একটি শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দেয়। তার পরিপ্রেক্ষিতে করা অন্য একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছে এলাহাবাদ হাইকোর্টের শিবলিঙ্গের কার্বন ডেটিং যাচাই করার অনুমতি সংক্রান্ত আদেশ স্থগিত থাকবে।

সংশ্লিষ্ট নির্দেশাবলীর বাস্তবায়ন পরবর্তী তারিখ পর্যন্ত তা স্থগিত থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা এবং জেবি পারদিওয়ালার একটি বেঞ্চ শিবলিঙ্গের বয়স নির্ধারণের জন্য এএসআই দ্বারা বৈজ্ঞানিক তদন্তের জন্য হাইকোর্টের সাম্প্রতিক আদেশের বিরুদ্ধে এই রায় দিয়েছে।

জ্ঞানবাপী মসজিদ

এর আগে সিনিয়র অ্যাডভোকেট হুজেফা আহমাদি, জ্ঞানবাপি মসজিদ পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত হয়ে জরুরি শুনানির জন্য বিষয়টি উল্লেখ করেছেন এলাহাবাদ হাইকোর্ট আপিল বিচারাধীন থাকা অবস্থায় ওই আদেশ দিয়েছিল। এরপর সেই সত্যাসত্য বিচার করে পরবর্তী নির্দেশের আগে পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বয়স নির্ধারণ প্রক্রিয়া।

জরিপ চলাকালীন পাওয়া একটি কাঠামোকে হিন্দুদের পক্ষে শিবলিঙ্গ বলে দাবি করে। এবং মুসলিম পক্ষ তা ঝর্না বলে দাবি করে। গত বছরের ১৬ মে কাশী বিশ্বনাথের পাশে অবস্থিত মসজিদে ওই শিবলিঙ্গ পাওয়া গিয়েছিল। হাইকোর্ট ১২ মে বারাণসী জেলা বিচারকের আদেশকে বাতিল করে দেয়।

২০২২-এর ১৪ অক্টোবর শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষা এবং কার্বন ডেটিংয়ের আবেদন প্রত্যাখ্যান করেছিল জেলা বিচারক। হাইকোর্ট পাল্টা শিবলিঙ্গের বৈজ্ঞানিক সমীক্ষার বিষয়টি হিন্দু উপাসকদের আবেদনের ভিত্তিতে আইন অনুসারে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়৷

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+