বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, ‘পলাতক’ ভিডিও ঘিরে বিতর্কের পর ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন ললিত মোদী

ভুল বোঝাবুঝির জেরে বিতর্ক, ভারত সরকারকে ক্ষমা চাইলেন ললিত মোদী' বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে'এই দাবি তুলে ভারত সরকারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী। সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হওয়ার কয়েক দিনের মধ্যেই সোমবার তিনি এই ক্ষমাপ্রার্থনা করেন।

এক্স হ্যাণ্ডেলে দেওয়া বার্তায় ললিত মোদী জানান, তাঁর বক্তব্যের মাধ্যমে কারও অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না, বিশেষ করে ভারত সরকারের প্রতি তাঁর সম্মান অটুট। তাঁর দাবি, আগের মন্তব্যটি যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, তা তাঁর অভিপ্রায়ের সঙ্গে মিলছে না। এই ভুল বোঝাবুঝির জন্য তিনি আন্তরিক দুঃখপ্রকাশ করেন।

মূলত এই বিতর্কের সূত্রপাত হয় গত সপ্তাহে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে। সেখানে ললিত মোদী ও পলাতক ব্যবসায়ী বিজয় মাল্যকে একসঙ্গে দেখা যায়। অভিযোগ, মাল্যার জন্মদিনের অনুষ্ঠানে ধারণ করা ওই ভিডিওতে ললিত মোদী দু'জনকে 'ভারতের দুই সবচেয়ে বড় পলাতক' বলে পরিচয় করিয়ে দেন। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'চলুন আবার ভারতের ইন্টারনেট ভেঙে দিই। শুভ জন্মদিন বন্ধু বিজয় মাল্যা।'

এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বহু নেটিজেন অভিযোগ তোলেন, ভারতীয় ব্যবস্থা ও আইনকে ব্যঙ্গ করতেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয় যখন বিদেশ মন্ত্রক পলাতকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপের ইঙ্গিত দেয়।

চাপ বাড়তেই বিতর্ক সামাল দিতে ক্ষমাপ্রার্থনার পথে হাঁটেন ললিত মোদী। তবে ক্ষমা চাওয়ার বার্তায় তিনি ভিডিও বা তা নিয়ে ওঠা সমালোচনার বিষয়ে আর কোনও বিস্তারিত ব্যাখ্যা দেননি। ফলে বিতর্ক পুরোপুরি থামবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+