Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্পিকার পদে নির্বাচন ভারতের ইতিহাসে প্রথমবার! বিরোধী প্রার্থী K Suresh-এর পরিচিতি একনজরে

বুধবার লোকসভার স্পিকার পদে লড়াইয়ে মুখোমুখি হতে চলেছেন এনডিএ জোটের প্রার্থী এম বিড়লা এবং ইন্ডিয়া ব্লকের কে সুরেশ। এই লড়াই সংসদীয় গণতন্ত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথমবার হতে চলেছে।

সাধারণভাবে স্পিকার ও ডেপুটি স্পিকার আলোচনা সাপেক্ষে সরকারি দল কিংবা জোট এবং বিরোধী দল কিংবা জোটের থেকে নির্বাচিত হয়ে থাকেন। কিন্তু ২০১৪ এবং ২০১৯-এ কংগ্রেস সেই দাবি কিংবা সুবিধা পায়নি, কারণ তারা বিরোধী দলের মর্যাদাই পায়নি। আর ২০১৯-এর নির্বাচনের পরে ডেপুটি স্পিকার পদে কেউ ছিলেন না।

K Suresh

  • বুধ্বার স্পিকার নির্বাচন

বুধবার সকাল এগারোটায় রাজস্থানের কোটার তিনবারের সাংসদ তথা গত লোকসভার স্পিকার ওম বিড়লা কেরলের মাভেলিকারার আটবারের সাংসদ কংগ্রেসের কোডিকুনিল সুরেশের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। কে সুরেশ ১৮ তম লোকসভায় সব থেকে বেশি সময় থাকা সাংসদ।

  • জয়ের সম্ভাবনা ওম বিড়লার

স্পিকার পদে নির্বাচনে ওম বিড়লার জয়ের সম্ভাবনাই বেশি, কারণ এনডিএ জোটে রয়েছেন ২৯৩ জন সাংসদ আর বিরোধী জোটে রয়েছেন ২৩২ জন সাংসদ। এদিন মনোনয়ন জমা দেওয়ার পরে কে সুরেশ সংবাদ মাধ্যমকে বলেন, এটা দলের সিদ্ধান্ত, তাঁর নয়। তিনি বলেন, সাধারণভাবে ডেপুটি স্পিকার বিরোধীদের থেকে নির্বাচিত হন। কিন্তু বিজেপি তা করতে তৈরি নয়। পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ডেপুটি স্পিকার পদটি বিরোধী দলের সদস্যের কাছে যাবে, এমন কোনও নজির নেই।

কে সুরেশের পরিচিতি এক নজরে

  • সাংসদ ও মন্ত্রী হিসেবে

কোডিকুনিল সুরেশ সাম্প্রতিক ভোটে কেরালার মাভেলিকারা থেকে লোকসভা নির্বাচনে আটবার জয়ী হয়েছেন। অতীতে চারবার মধ্যে কিছু সময় বাদ দিয়ে মাভেলিকারা থেকে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৯ সালে তিনি প্রথম লোকসভায় নির্বাচিত হন। মধ্যে দুইবার হেরে যাওয়ার পরে ফের ২০০৯ সালে মাভেলিকারা থেকে নির্বাচিত হন এবং মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন দ্বিতীয় ইউপিএ মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসাবে কাজ করেন।

  • দলে গুরুত্ব পেয়েছেন

২০২১ সালে কেরল কংগ্রেসের প্রধানের পদের অন্যতম দাবিদার ছিলেন। এই মুহূর্তে কে সুরেশ দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) এবং কংগ্রেসের কেরল ইউনিটের কার্যকরী সভাপতি হিসাবেও কাজ করছেন। তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন।

  • এবারে জিতেছেন প্রায় ১০ হাজার ভোটে

সাম্প্রতিক নির্বাচনে, কে সুরেশ সিপিআই-এর তরুণ তুর্কি সিএ অরুণ কুমারকে প্রায় দশ হাজার ভোটে পরাজিত করেছেন। মাভেলিকারা এমন একটি নির্বাচনী এলাকা, যেখানকার সাতটি বিধানসভা কেন্দ্রই সিপিআই(এম)-এর নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)-এর দখলে রয়েছে।

  • আগে বিতর্কে জড়িয়েছেন

প্রোটেম স্পিকার নিয়ে বিতর্কের আগে, কে সুরেশ আগেও বিতর্কে জড়িয়েছিলেন। ২০১০ সালে কেরল হাইকোর্ট তাঁকে তার বর্ণের মর্যাদার জন্য অযোগ্য ঘোষণা করে। আদালত তার প্রতিপক্ষ সিপিআই-এর আরএস অনিলের দায়ের করা একটি আবেদনের ওপর আদেস দেয়। যেখানে সিপিআই নেতা দাবি করেছিলেন, কে সুরেশ ওবিসি চেরামার খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত এবং চেরামার হিন্দু সম্প্রদায়ের নয়, যাঁরা তফসিলি জাতি হিসেবে নথিভুক্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+