জয়া প্রদাকে পাল্টা আজম খানের! নাচনে ওয়ালি বলে কটাক্ষ
জয়া প্রদাকে পাল্টা দিলেন আজম খান। সমাজবাদী পার্টির এই নেতা জয়া প্রদাকে নাচনে ওয়ালি বলে কটাক্ষ করেছেন। শনিবারই জয়া প্রদা মন্তব্য করেছিলেন, পদ্মাবত দেখতে গিয়ে খিলজিকে দেখে আজম খানকে মনে পড়ছিল।
জয়া প্রদাকে পাল্টা দিলেন আজম খান। সমাজবাদী পার্টির এই নেতা জয়া প্রদাকে নাচনে ওয়ালি বলে কটাক্ষ করেছেন। জয়া প্রদা মন্তব্য করেছিলেন, পদ্মাবত দেখতে গিয়ে খিলজিকে দেখে আজম খানকে মনে পড়ছিল। তার পাল্টা দিলেন আজম খান।

জয়া প্রদা বলেছিলেন, যখন তিনি পদ্মাবত দেখছিলেন, খিলজির চরিত্র আজম খানকেই মনে করিয়ে দিচ্ছিল। উত্তর প্রদেশের রামপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় আজম খান তাঁকে হেনস্থা করেছিলেন বলে অভিযোগ জয়া প্রদার।
জয়া প্রদার মন্তব্যের জবাব দিতে গিয়ে ক্ষেপে যান আজম খান। তিনি বলেন, নাচনে ওয়ালির সঙ্গে তর্ক করব তো রাজনীতি করব কখন।
২০০৯ সালে জয়া প্রদা আজম খানের বিরুদ্ধে তার ইমেজকে খাটো করার অভিযোগ করেছিলেন। কুরুচিকর ছবি, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছিলেন জয়া প্রদা। ২০১২ সালেও এই দুজনের মধ্যে বিতর্ক চরমে উঠেছিল।
একসময়ে সমাজবাদী পার্টির তারকা প্রার্থী ছিলেন জয়া প্রদা। সপার ঘরোয়া রাজনীতির জেরে অমর সিং-এর শিবিরে যেতেই আজম খানের সঙ্গে দূরত্ব তৈরি হয় জয়া প্রদার। প্রকাশ্যেই তাঁর নিন্দা করা হয় বলে অভিযোগ জয়া প্রদার।
জয়া প্রদাকে নিয়ে মন্তব্য ছাড়াও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন আজম খান। গতবছরের জুন মাসে আজম খান সেনাবাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ












Click it and Unblock the Notifications