কেন্দ্রীয় বাজেট ২০২০: ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাড়তি বরাদ্দের সম্ভাবনা
১ ফেব্রুয়ারি বসতে চলেছে দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন।
১ ফেব্রুয়ারি বসতে চলেছে দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন। মনে করা হচ্ছে দেশের আর্থিক মন্দা কারাটে এবার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বাড়তি বরাদ্দ করা হবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রক ইতিমধ্যেই ৭১ শতাংশ বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে বলে সূত্রের খবর।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বরাদ্দ বৃদ্ধি
কেন্দ্রীয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে গতবারের তুলনায় ৭১ শতাংশ বরাদ্দ বৃদ্ধির দাবি জানাতে চলেছেন কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী নীতীন গড়করি। ১২০০০ কোটি টাকা বরাদ্দ করার দাবি জানিয়েছেন তিনি। গতবার এই ক্ষেত্রে মাত্র ৭,০১১ কোটি টাকা বরাদ্দ করেছিল মোদী সরকার।

আর্থিক মন্দা কাটাতে উদ্যোগ
দেশের যা আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অবস্থা সবচেয়ে সংকটজনক। সেকারণেই এই ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি হলে দেশের আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও ফিরবে। অন্যদিকে কর্মসংস্থানও বাড়বে। কারণ দেশের কর্মসংস্থানের যে বেহাল দশা তাতে বেকারত্ব দিনদিন বেড়েই চলেছে। মোদী সরকার কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতিও রক্ষা করতে পারছেন না। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বরাদ্দ বাড়লে কর্মসংস্থানে কিছুটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

অর্থনীতির মেরুদণ্ড এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প
দেশের যা আর্থিক অবস্থা তাতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে দেশের অর্থনীতির মেরুদণ্ড বলা চলে। এই মেরুদণ্ডকে সোজা রাখতে হলে বরাদ্দ বারানো ছাড়া কোনও উপায় নেই মোদী সরকাররের। গোটা দেশে মোট ৬৩.৩৮ মিলিয়ন ক্ষুদ্র ও মাঝারি শিল্প রয়েছে। যার মোট মূল্য ১০ কোটি টাকা।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications