মোদী রাজ্য গুজরাতে গ্যাস লিক করে ৬ শ্রমিকের মৃত্যু, নাগদায় গ্যাস লিক করে আতঙ্ক
প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) রাজ্য গুজরাতে (Gujarat) গ্যাস (Gas) লিক(leak) করে বড় দুর্ঘটনা। এদিন ভোরে সুরাতে কারখানা থেকে গ্যাস লিক করে ছয় জনের মৃত্যু (Death) হয়েছে। এঁরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গিয়
প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) রাজ্য গুজরাতে (Gujarat) গ্যাস (Gas) লিক(leak) করে বড় দুর্ঘটনা। এদিন ভোরে সুরাতে কারখানা থেকে গ্যাস লিক করে ছয় জনের মৃত্যু (Death) হয়েছে। এঁরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গিয়েছে। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের নাগদায় গ্যাস লিক করে ছড়িয়েছে আতঙ্কা।

প্রিন্টিং মিলে গ্যাস লিক করে দুর্ঘটনা
দুর্ঘটনাটি ঘটেছে সুরাতের বিশ্ব প্রমে ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলে। মিলটি রয়েছে সচিন জিআইডিসি এলাকায়। সেখানেই এদিন সকালে গ্যাস লিক করে ছয়জনের মৃত্যু হয়। ২০ জনকে ভর্তি করানো হয়েছে সিভিল হাসপাতালে। প্রশাসনের তরফে এলাকায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। গ্যাস লিকের খবর পেয়েই ঘটনাস্থলে যায় সুরাত পুলিশ। অসুস্থদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এলাকা জুড়ে আতঙ্ক
সূত্রের খবর, মিলের কর্মীরা ড্রেনে বিষাক্ত কেমিক্যাল ঢালছিলেন। সেই সময় গ্যাস লিক হয়। কর্মীরা এদিক ওজিক ছুটতে থাকেন। একটা সময় পুরো কারখানা জুড়েই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। সেই সময় শ্বাস রোধ হয়ে ছয় শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। কারাখানা চত্বরেই ৫ জনের মৃত্যু হয়। পরে এক শ্রমিকের মৃত্যু হয় হাসপাতালে।

গ্যাস লিক করে আতঙ্ক মধ্যপ্রদেশের নাগদায়
গ্যাস লিক করে আতঙ্ক মধ্যপ্রদেশের নাগদায়। বুধবার বিকেলে ট্যাঙ্ক থেকে সালফার ট্রাই অক্সাউড লিক হয়। এরপরেই প্রায় দেড় কিমি ব্যাসার্ধে সাধারণ মানুষের চোখে এবং গলায় চুলকানি শুরু হয়ে যায়। তবে এই ঘটনায় কাউকেই হাসপাতালে ভর্তি করাতে হয়নি। পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয়। তবে কারখানা থেকে গ্যাস লিকের পরেই পাশেই সাধারণ মানুষের বাসস্থানে সচেতনতামূলক প্রচার শুরু করে প্রশাসন। মাস্ক জলে ঢুবিয়ে পরতে অনুরোধ করা হয়। গ্রাসিম ইন্ডাস্ট্রিজের প্ল্যান্চ থেকে এই গ্যাস লিক হয়েছে।

এর আগে আহমেদাবাদে দুর্ঘটনা
এর আগে আহমেদাবাদে একটি কাপড়ের কারখানায় রাসায়নিক বর্জ্যের ট্যাঙ্ক পরিষ্কার করার সময় চার শ্রমিকের মৃত্যু হয়েছিল। শহরের ধোলকায় চিরিপাল গ্রুপের বিশাল ফ্যাব্রিকের ইউনিটে দুর্ঘটনাটি ঘটেছিল।












Click it and Unblock the Notifications