Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'হাওয়া আমাদের পক্ষে', আসন্ন ভোটের আগে কংগ্রেসীদের কী পরামর্শ 'ম্যাডাম সনিয়া'র

জাতীয় রাজনীতিতে দশ বছরের অতি খারাপ অবস্থা কাটিয়ে উঠেছে কংগ্রেস। অনেকটাই বেড়েছে আসন সংখ্যা। লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেয়েছে তারা। সেই পরিস্থিতিতে সামনে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। যার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি।

দলের অবস্থার পর্যালোচনা করতে বৈঠকে বসে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সেখানেই কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী বলেন, হাওয়া কংগ্রেসের পক্ষে। তবে লোকসভা নির্বাচনে যে গতি ও সদিচ্ছা তৈরি হয়েছে, তা ধরে রাখার পরামর্শ তিনি দিয়েছেন।

sonia gandhi

সনিয়া গান্ধীর পরামর্শ
কংগ্রেস সংসদীয় দলের উদ্দেশে সনিয়া গান্ধী বলেছেন, কখনই আত্মতুষ্টিতে ভোগা চলবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়াও ভাল নয়। সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি বলেছেন, লোকসভা নির্বাচনে যে প্রবণতা দেখা দিয়েছে, তার প্রতিফলন যদি হয় এবং কংগ্রেস ভার ফল করে, তাহলে জাতীয় রাজনীতিতে পরিবর্তন আসবে।
তিনি বলেছেন, হরিয়ানা, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন আগে রয়েছে। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের নির্বাচনও হতে পারে।

কেন্দ্রীয় সরকারকে নিশানা
কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করতে গিয়ে সনিয়া গান্ধী বলেছেন, লোকসভা নির্বাচন থেকে সঠিক পাঠ নেয়নি সরকার। তারপরেও তারা বিভাজনের রাজনীতি এবং ভয় ও শত্রুতার পরিবেশ ছড়িয়ে দেওয়ার নীতিতে অবিচল রয়ে গিয়েছে।

এব্যাপারে তিনি সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন সুপ্রিম কোর্ট সঠিক সময়ে উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড সরকারের কানওয়ার যাত্রা রুটে হোটেল মালিকদের নাম লেখার সরকারি আদেশের ওপরে স্থগিতাদেস দিয়েছে।

নিশানা আরএসএসকে
সনিয়া গান্ধী আরএসএস-এর কাছে আমলাতন্ত্রকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, কীভাবে হঠাৎ করে নিয়মের পরিবর্তন করা হয়েছে। তিনি আরএসএসকে কটাক্ষ করে বলেন, তারা নিজেদের সাংস্কৃতিক সংগঠন বলে দাবি করে, কিন্তু সারা বিশ্ব জানে এটা বিজেপির রাজনৈতিক ও আদর্শগত ভিত্তি।

কেন্দ্রীয় বাজেটের সমালোচনা
দলের বৈঠকে সনিয়া গান্ধী কেন্দ্রীয় বাজেটের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, কৃষক ও যুবকদের দাবিগুলিকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তিনি বলেছেন, দেশে বেকারত্ব ও মূল্যবৃদ্ধির কারণে বিধ্বস্ত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার বিশেষ করে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব আত্নবিভ্রম হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যরা বাজেট এবং সেখানকার সুবিধাগুলি নিয়ে বলার পরেও ব্যাপক হতাশা দেখা দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+