ভোটারদের তথ্য আপলোড করতে করতে বাড়িতেই মৃত্যু বিএলও-র, কাজের চাপের অভিযোগ বাড়ির লোকের
রাজস্থানে ভোটকর্মী মৃত্যুর ঘটনায় আবারও কাজের চাপের বিষয়টি সামনে এসেছে। এসআইআর-এর কাজ করার সময় এক বুথ লেভেল অফিসার (BLO) নিজের বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে শনিবার রাতে।
পুলিশ জানিয়েছে, ৪২ বছর বয়সী অনুজ গর্গ ধোলপুর শহরের গৌশালা সেক্টরে কর্মরত ছিলেন। শনিবার রাতে প্রতাপ বিহার কলোনির নিজ বাসভবনে চা চাওয়ার কয়েক মিনিট পরই তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। তার পরিবারের অভিযোগ, তীব্র কাজের চাপের কারণেই তার এই পরিণতি হয়েছে।

অনুজের বোন বন্দনা গর্গ জানান, ভোটার ফর্ম আপলোড করার জন্য অনুজকে প্রতিদিন গভীর রাত পর্যন্ত কাজ করতে হতো। তিনি বলেন, "সেদিন রাতেও তিনি ভোটার ফর্ম আপলোড করছিলেন। চা চেয়েছিলেন, কিন্তু চা পান করার আগেই তিনি জ্ঞান হারান।" এরপর দ্রুত তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার সকালে নিহালগঞ্জ পুলিশ ও জেলা মেডিকেল অফিসার সমরবীর সিং অনুজের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জবানবন্দি রেকর্ড করেন। ওইদিনই ময়নাতদন্ত সম্পন্ন হয়। অনুজ গর্গ বড়ার সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলে শিক্ষকতাও করতেন এবং ২০১২ সালে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। কর্তৃপক্ষ খতিয়ে দেখছে, SIR প্রক্রিয়ার দীর্ঘ কর্মঘণ্টা তার আকস্মিক মৃত্যুর কারণ কিনা।
একই ধরনের একটি ঘটনা উত্তর প্রদেশেও ঘটেছে। সেখানে বিজনোর জেলার ধামপুর এলাকার মহাল্লা বাদওয়ানের বুথ নম্বর ৯৭-এর ৫৬ বছর বয়সী BLO শোভারাণী হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাতে মারা যান। শোভারাণী একজন ডায়াবেটিস রোগী এবং অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, SIR ফর্ম আপলোড করার জন্য তিনি আগের রাতেও গভীর রাত পর্যন্ত কাজ করেছেন। তার স্বামী কৃপাল সাইনি জানিয়েছেন, ছেলের বিয়ের প্রস্তুতির চাপও তার মানসিক চাপ বাড়িয়েছিল। যদিও জেলা প্রোগ্রাম অফিসার বিমল চৌবে সহ কর্মকর্তারা বলেছেন, তার উপর কোনও দপ্তরের কাজের চাপ ছিল না।
সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্মৃতি মিশ্র নিশ্চিত করেছেন যে, শোভারাণীর পরিবার তার পূর্ব-বিদ্যমান স্বাস্থ্য সমস্যার কথা কর্তৃপক্ষকে জানিয়েছিল এবং তার অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications