Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Air India Flight Landing issue: মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি, ২ ঘণ্টা ১৪১ যাত্রীকে নিয়ে চক্কর কাটল বিমান

Air India Flight Landing issue: দুবাইয়ের শারজাগামী বিমানে (Sharjah Bound Flight) বিপত্তি। তামিলনাড়ুর তিরুচিরাপল্লি (Trichy Airport) থেকে উড়ানের পরই নজরে আসে যান্ত্রিক ত্রুটি। ল্যান্ডিং গিয়ারে সমস্যার জেরে ফিরে অবতরণ সম্ভব হয়নি। যার ফলে মাঝআকাশেই ২ ঘণ্টা ধরে ১৪১ জন যাত্রীকে নিয়ে চক্কর কাটে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। বড়সড় দুর্ঘটনা এড়াতে যুদ্ধকালীন প্রস্তুতি রাখা হয়।

AIR INDIA FLIGHT

অবতরণে হাইড্রলিক সমস্যার জেরে মাঝ আকাশে চক্কর কেটে জ্বালানির বোঝা কমায় বিমানটি। সুষ্ঠুভাবে অবতরণের প্রচেষ্টায় বিমানবন্দরে প্রস্তুত রাখা হয় ২০টি অ্যাম্বুল্যান্স। প্রস্তুত ছিল দমকলের ১৮টি ইঞ্জিনও। যাত্রীবোঝাই বিমানটিকে সুষ্ঠুভাবে অবতরণ করাতে সব রকম প্রস্তুতি রাখা হয় বলে জানান তিরুচিরাপল্লি বিমানবন্দরের ডিরেক্টর গোপালাকৃষ্ণণ। অবশেষে বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

জানা গিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি তিরুচিরাপল্লি থেকে উড়ান নেয় সন্ধে পৌনে ছয়টায়। এরপরই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। ল্যান্ডি গিয়ারে সমস্যা ধরা পড়ে। তিরুচিরাপল্লির আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। মাঝআকাশে ২ ঘণ্টারও বেশি সময় ধরে ঠায় বিমানে বসে থাকেন যাত্রীরা।

আতঙ্কিত হয়ে পড়েন বেশকিছু যাত্রী। অবশেষে রাত আটটা পনেরো নাগাদ বিমানটি তিরুচিরাপল্লিতে অবতরণ করে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয় সেই খবর।

এয়ার ট্র্য়াফিক কন্ট্রোলের তরফে বিষয়টি নজরে এলে তড়িঘড়ি জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। দমকল অ্যাম্বুলেন্স রাখার পাশাপাশি গোটা বিমানবন্দরে অ্যালার্ট জারি করা হয়। DGCA (ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন)গোটা ঘটনার তদারকিতে ছিলেন বলেও জানায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

এদিকে বিমানে যান্ত্রিক ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সমস্ত যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে জেলাশাসককে নির্দেশ দেন তিনি। পাশাপাশি এক্স হ্যান্ডেলে লেখেন," আকাশে বিপত্তির খবর পেয়েই তড়িঘড়ি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলি। দমকল, অ্যাম্বুল্যান্স সহ চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছি।"

বেলি ল্যান্ডিং অর্থাৎ সরাসরি রানওয়েতে বিমানের নীচের অংশ ছুঁইয়ে অবতরণের জন্য অনুমতি দেওয়া হয়েছিল বিমানটিকে। কিন্তু চালকের তৎপরতায় সুষ্ঠুভাবেই অবতরণ সম্ভব হয়েছে। চালককে সাধুবাদও জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার অভ্যন্তরীণ উপায়ে তদন্ত করা হবে বলে জানান ডিজিসিএ

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+