Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শরদ পাওয়ারই আমার নেতা, টুইটে দাবি বিশ্বাসঘাতী অজিতের

দল তাঁকে বহিষ্কার করলেও অজিত দলকে ছাড়তে রাজি নন। তাই এই ভয়ঙ্কর রকমরে বড় পদক্ষেপের পরেও অজিত টুইটে দাবি করেছেন শরদ পাওয়ারই তাঁর নেতা। এবং তিনি সবসময় এনসিপিতে থাকবেন। এমনও দাবি জানিয়েছেন।

দল তাঁকে বহিষ্কার করলেও অজিত দলকে ছাড়তে রাজি নন। তাই এই ভয়ঙ্কর রকমরে বড় পদক্ষেপের পরেও অজিত টুইটে দাবি করেছেন শরদ পাওয়ারই তাঁর নেতা। এবং তিনি সবসময় এনসিপিতে থাকবেন। এমনও দাবি জানিয়েছেন।

শরদ পাওয়ারই আমার নেতা, টুইটে দাবি বিশ্বাসঘাতী অজিতের

অজিত পাওয়ারের এই টুইটের পর মহারাষ্ট্রে রাজনৈতিক নাটক আরও চরমে পৌঁছেছে। অথচ আগেরদিনই অজিত পাওয়ারে বিশ্বাসঘাতকতা করার অভিযোগে বরখাস্ত করেছেন শরদ পাওয়ার। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেই একথা ঘোষণা করেছিলেন শরদ পাওয়ার। তারপরে দলের অবস্থান নিয়ে একটি প্রতিক্রিয়াও দেননি অজিত পাওয়ার।

ঘটনার একদিন পরে টুইটে অজিতের প্রতিক্রিয়া আরও শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। টুইটে শরদ পাওয়ার লিখেছেন বিজেপি-এনসিপি জোট মহারাষ্ট্রে স্থায়ী সরকার গড়বে। এবং তিনি যে সবসময় এনসিপিতেই থাকবেন সেকথা টুইটে উল্লেখ করে দিয়েছে। আগামি ৫ বছর মহারাষ্ট্রের কল্যাণে স্থায়ী সরকার গড়ে কাজ করবে এনসিপি-বিজেপি জোট সরকার। এমনই দাবি করেছেন অজিত।

অজিতের এই দাবি নতুন করে রাজনৈতিক পারদ চড়িয়েছে মহারাষ্ট্রে। শিবসেনার কাছে এনসিপির বিশ্বাসযোগ্যতা দুর্বল করাই এই টুইটের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+