Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'সাত' ঘন্টার বিমান গন্তব্যে পৌঁছল 'ষাট' ঘন্টায়

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর: ইতালির মিলান থেকে নয়াদিল্লিতে পৌছতে ৭ ঘন্টার বিমান সময় নিল প্রায় ৬০ ঘন্টা। প্রতিকূল আবহাওয়ার জন্য প্রাথমিকভাবে পিছিয়ে যায় বিমানটির গন্তব্য় পৌছনোর সময়। ২৪ ডিসেম্বর দিল্লিতে পৌছনোর কথা ছিল এই এয়ার ইন্ডিয়ার ০১২২ নম্বরের বিমানের।

কিন্তু নয়াদিল্লিতে ঘন কুয়াশা এবং প্রতিকুল আবহাওয়ার জন্য দু'বার মুম্বই বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বিমানটিকে। ক্ষোভে ফেটে পড়েন ২৫৯ জন বিমানযাত্রী। কিন্তু তবু উপায় না থাকায় মুম্বই বিমানবন্দরে প্রায় একটাদিন কাটাতে হয় তাঁদের। তার পরে অবশ্য বড়দিনের দুপুরে গন্তব্যে পৌছতে পেরেছেন যাত্রীরা।

'সাত' ঘন্টার বিমান গন্তব্যে পৌঁছল 'ষাট' ঘন্টায়

যাত্রীদের তরফে জানানো হয়েছে ২৩ ডিসেম্বর রাত ২ টো ৫০ মিনিটে মিলান থেকে ছাড়ার কথা ছিল বিমানটির। ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১২ টা নাগাদ শেষপর্যন্ত বিমানটি ওড়ে। সকাল ৯ টা থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার চেষ্টা করলেও নামতে না পেরে অবশেষে বুধবার দুপুর ১২ টা ৫০ নাগাদ মুম্বই বিমানবন্দরে নামে বিমানটি। বিমান সংস্থা জানায় নতুন একটি বিমান যাত্রীদের দিল্লি পর্যন্ত পৌছে দেবে। রাত ৮ টা অবধি সেই বিমানের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। তার পরেও বিমানের কর্মীসঙ্কটের কারণে আরও দেড় ঘন্টা দেরি করে প্রায় রাত সাড়ে নটায় ছাড়ে বিমান।

এরপর রাজধানীতে পৌছনোর ২০০ কিলোমিটার দূর থেকে বিমানচালক জানিয়ে দেন আবহাওয়ার একই দুরুহ পরিস্থিতির জন্য বিমান ফের মুম্বইয়ের দিকেই ঘোরাতে হচ্ছে। ২৫ ডিসেম্বর রাত ১ টা নাগাদ ফের মুম্বই বিমানবন্দরে নামে ৭৪৭ বোয়িং বিমানটি। এর পর প্রায় ১০ ঘন্টা অপেক্ষা করার পর বড়দিনের সকাল সাড়ে এগারোটায় অবশেষে বিমানটি ছাড়ে। এবং দুপুর দেড়টায় গন্তব্যে পৌছয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+