অযোধ্যায় রাম মন্দির বিতর্ক আদালতের বাইরে মেটানোর পরামর্শ সুপ্রিম কোর্টের
অযোধ্যায় রাম মন্দির ইস্যু গত ৬ বছর ধরে আদালতে ঝুলে রয়েছে। এই বিষয়টি আদালতের বাইরে মিটমাট করে নেওয়া উচিত বলে মনে করছে মহামান্য সুপ্রিম কোর্ট।
নয়াদিল্লি, ২১ মার্চ : অযোধ্যায় রাম মন্দির ইস্যু গত ৬ বছর ধরে আদালতে ঝুলে রয়েছে। এই বিষয়টি আদালতের বাইরে মিটমাট করে নেওয়া উচিত বলে মনে করছে মহামান্য সুপ্রিম কোর্ট। আদালতের তরফে প্রধান বিচারপতি জেএস খেহর জানিয়েছেন, যদি আদালতের বাইরে সমস্যার মীমাংসা করার কথা ভাব হয় তাহলে আদালত সেই ব্যাপারে মধ্যস্থতা করবে।
বিচারপতি জেএস খেহরের মতে, এর মধ্যে ভাবাবেগ ও ধর্মের বিষয় জড়িয়ে রয়েছে। সুব্রহ্মণ্যম স্বামীর পিটিশনের প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। বিচারপতির মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতা স্বামী আদালতে বলেন, দুই ধর্মের লোককে একজায়গায় বসানো কঠিন কাজ। এক্ষেত্রে আইনের হস্তক্ষেপ প্রয়োজন।

অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে চেয়ে করা আবেদন গত ৬ বছর ধরে আদালতে পড়ে রয়েছে। সেই বিষয়ে তদ্বির করেন সুব্রহ্মণ্যম স্বামী। আগামী ৩১ মার্চ ফের এই মামলার শুনানি রয়েছে।
এলাহাবাদ হাইকোর্টের রায় ছিল, অযোধ্যায় রামের জন্মভূমি ছিল। ফলে সেখানে হিন্দুদের ভগবানের অর্চনা করার অধিকার রয়েছে। সেই রায়ের উপরে ২০১০ সালে স্থগিতাদেশ দেশ সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, গত শতকের নয়ের দশকে বাবরি মসজিদ ভেঙে সেখানে অস্থায়ী মন্দির তৈরি করে ভগবান রামের বন্দনা শুরু হয়েছিল। মোঘল সম্রাট বাবরের আমলে তৈরি মসজিদকে ভেঙে দেওয়া নিয়ে দেশজুড়ে বিতর্ক হয়। বলা হয়েছিল, এই স্থানটি হল রাম জন্মভূমি, ফলে এখানে মসজিদ নয়, মন্দির তৈরি হবে। তারপর থেকে এতদিন ধরে সেই বিতর্ক চলে আসছে।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications