পাটনায় ধারাবাহিক বিস্ফোরণে মৃত ৫, নিশানা মোদীর সভাস্থল

বরিবার সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে পর পর ৮টি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অধিকাংশই মোদীর সভাস্থল গান্ধী ময়দান ও তার আশপাশ এলাকায় হয়। প্রথম বিস্ফোরণটি ঘটে সকাল সাড়ে ন'টায়। পাটনা রেল স্টেশনে। ১০ নম্বর প্ল্যাটফর্মের একটি শৌচাগারে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় একজনের। যদিও এই বিস্ফোরণের ক্ষেত্রে কম তীব্রতার বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলে পুলিশের দাবী। দুপুর ১২টা ২০ মিনিটে মোদীর বক্তৃতা শুরু হওয়ার আগে সভামঞ্চ থেকে প্রায় দেড়শো মিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এর পর সভাস্থলেই আরও ৬টি বিস্ফোরণ পর পর ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। মানুষ দিশেহারা হয়ে ছুটোছুটি শুরু করে দেয়। এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। আহতদের পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোদির সভা শেষ হওয়ার পরই সভাস্থলজুড়ে তল্লাশি চালানো হয়। এই সময় আরও একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ওই বোমাটি নিস্ক্রিয় করা গেলেও পাটনা স্টেশন থেকে উদ্ধার হওয়া একটি বোমা নিস্ক্রিয় করতে গেলে বিস্ফোরণে বোম স্কোয়াডের এক কর্মী গুরুতর জখম হন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ধারাবাহিক বিস্ফোরণের তদন্তের নির্দেশ দিয়েছেন। নীতিশ জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মোদীর হুঙ্কার সমাবেশের দিনকেই 'টার্গেট' করা হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন নীতিশ। পাশাপাশি আহতদের চিকিৎসার সমস্ত দায়ভার রাজ্য বহন করবে বলেও জানিয়েছেন তিনি।
বরিবার এই ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিস্ফোরণ নিয়ে বিহার সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও নীতিশের দাবী নিরাপত্তায় কোনও রকম ফাঁক রাখা হয়নি। এমনকী বিস্ফোরণের আগাম কোনও খবর রাজ্য বা কেন্দ্রীয় এজেন্সিগুলির কাছে ছিল না। তবে ঘটনার তদন্তে কোনও ফাঁক রাখা হবে না বলেও আশ্বাস দিয়ছেন নীতিশ কুমার। এই বিস্ফোরণ পরিকল্পনা মাফিক বলে ওমন্তব্য করেন তিনি।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications