Share Market Crash: নেতিয়ে শেয়ার বাজার, তীব্র পতন সূচকে; মন্দার নেপথ্যে কী কী কারণ?
Share Market Crash: ভারতীয় শেয়ার বাজারে রক্তক্ষরণ। সোমবার কার্যত ধস নেমেছে শেয়ার বাজারে। গত শুক্রবার ৭৫ হাজার ৩১১. ০৬ সূচকে বন্ধ হয়েছিল সেনসেক্স (Sensex)। এদিন ৮১৭ পয়েন্ট কমে ৭৪ হাজার ৪৯৩.৯৭ সূচকে বাজার খোলে।
২৪৭.৫৫ পয়েন্ট কমে নিফটি (Nifty) নেমে যায় ২২ হাজার ৬০০ সূচকের নিচে। কিন্তু কেন এই খরার মরশুম? বিশেষজ্ঞদের মতে, নেতিবাচক সূচকের সঙ্গেই বাজার খোলে সোমবার। ওয়াল স্ট্রিটের সূচকও গত শুক্রবার নিম্নমুখীই ছিল।

শুল্কযুদ্ধের আঁচ মার্কিন অর্থনীতিতেও। এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে শেয়ার বিক্রির প্রবণতা শেয়ার বাজারে মন্দার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু ফেব্রুয়ারিতেই ভারতীয় বাজার থেকে ২৩ হাজার ৭১০ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা।
বিশ্বব্যাপী বাণিজ্য নিয়ে উদ্বেগের মাঝেই ২০২৫ সালে ১ ট্রিলিয়নেরও বেশি টাকা নির্গত হয়ে গিয়েছে। একা জানুয়ারিতেই ৭৮ হাজার ২৭ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এখনও অবধি যার জেরে মোট এফপিআইয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ৭৩৭ কোটি টাকা।
শুক্রবার নিম্নগামী ট্রেডে ওয়াল স্ট্রিটের বাজার বন্ধ হওয়া মার্কিন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৩০টি বিশিষ্ট কোম্পানির স্টক মার্কেট সূচক ডাও জোন্সের ৫০০ পয়েন্ট পতনও শেয়ার বাজারে প্রভাব ফেলেছে। ফেব্রুয়ারিতে প্রত্যাশার চেয়ে তাই বেশি পতন লক্ষ্য করা গেল শেয়ার বাজারে।
শেয়ার বাজারের পতনের আরেকটি অন্যতম কারণ হল রাশিয়া ও ইউক্রেন দ্বন্দ্ব। রবিবারই ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে এটাই সবচেয়ে বড় সিঙ্গেল ড্রোন অ্যাটাক ছিল। যুদ্ধের আগুন কি তবে এখনও নেভেনি? সেই আশঙ্কার প্রভাব পড়েছে শেয়ার বাজারে।
এছাড়াও বাহ্যিক বিভিন্ন কারণ উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে রয়েছে টাকার দামে পতন, মার্কিন ডলার রিজার্ভে পতন এবং একইসঙ্গে বাণিজ্যে ঘাটতি আরও চওড়া হওয়ার দরুণ প্রভাব পড়েছে স্টক মার্কেটে। ট্রাম্পের হুঁশিয়ারি ছাড়াও শেয়ার বাজারে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে চিনা স্টক মার্কেট। গত কয়েক দিনে উত্থান লক্ষ্য করা গিয়েছে চিনের স্টক মার্কেটে। ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications