৫৮ বছর পেরলেই মহিলারা পাবেন ৫০ শতাংশ টিকিটে ছাড়, পুরুষরা পাবেন ৪০ শতাংশ? কী বলছে রেল
Railway Ticket Concession: করোনার পর থেকে প্রবীণদের জন্য টিকিটে বিশেষ ছাড়ের সুযোগ আর দেয়নি ভারতীয় রেল (Indian Railways)। এই নিয়ে বারবার আবেদন জানানো হলেও টিকিটের উপর ছাড় আর দিচ্ছে না মোদী সরকার। এর মধ্যেই একটি খবরকে ঘিরে শুরু হয় জোর জল্পনা। যেখানে দাবি করা হয় যে, রাজধানী, শতাব্দী কিংবা দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে ফের টিকিটের উপর মিলবে ছাড়।
শুধু তাই নয়, বন্দে ভারত এক্সপ্রেস কিংবা তেজসের মতো সুপার প্রিমিয়াম ট্রেনগুলিতেও টিকিটের উপর যাতে মোটা অঙ্কের ছাড় (Railway Ticket Concession) পান তা নিয়ে রেলমন্ত্রক ভাবনা চিন্তা শুরু করেছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়। সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে এহেন খবর প্রকাশ পায়। যা নিয়ে রীতিমত হৈচৈ পড়ে যায়।

যদিও রেলের দাবি, প্রবীণ টিকিটের উপর ছাড় নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি রেল। এমনকী কোনও ছাড় ঘোষণা করা হয়নি বলেও দাবি করা হয়। অর্থাৎ ভারতীয় রেলের কথা অনুযায়ী সবটাই ফেক।
- Railway Ticket Concession: কী বলা হয়?
সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয় যে ৫৮ বছর কিংবা এর থেকে বেশি বয়সের যে সমস্ত মহিলারা আছেন তাঁরা ৫০ শতাংশ টিকিট মুল্যের উপর ছাড় (Railway Ticket Concession) পাবেন। পাশাপাশি ৬০ বছর কিংবা তার বেশি বয়সের পুরুষদের ক্ষেত্রে মাত্র ৪০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে দাবি করা হয়। শুধু তাই নয়, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে প্রবীণ নাগরিকদের এই ছাড় দেবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়। এক্ষেত্রে বয়সের প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করা হয়।
- Railway Ticket Concession: রেলের দাবি কী?
ভারতীয় রেলের দাবি প্রবীণদের টিকিটে ছাড় দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত (Railway Ticket Concession) নেওয়া হয়নি। ইচ্ছাকৃত ভাবে রটানো হচ্ছে, পুরোটাই ভুয়ো বলে উড়িয়ে দেওয়া হচ্ছে।
- Railway Ticket Concession: ছাড় সম্ভব নয়
একটা সময় প্রবীণরা টিকিটের মূল্যের উপর মোটা অঙ্কের ছাড় পেতেন। কিন্তু করোনার পর থেকে তা আর দেওয়া হয়না। আগামীদিনে তা দেওয়ার সম্ভাবনা যে নেই তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, ভারতীয় রেলে টিকিটের উপর ভর্তুকি দেয়। ফলে নতুন করে প্রবীণদের টিকিটে দেওয়া আর ছাড় (Railway Ticket Concession) দেওয়া সম্ভব নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications