Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'সমন জারি করে গ্রেফতার করা হবে', প্রশাসনের তিন কর্তাকে SC কমিশনের নোটিশ

কালিয়াগঞ্জের ঘটনায় national scheduled caste commission। প্রশাসনের তিন কর্তাকে দিল্লি তলব করে নোটিশ পাঠাল কমিশন। নোটিশ পাঠানো হয়েছে উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রতাপ সিং, উত্তর দিনাজপুরের এসপি সানা আখতার এবনবগ জেলাশাসক অরবিন্দ কুমার মিনাকে।

আগামী পাঁচ তারিখের মধ্যে জেলা প্রশাসনের আধিকারিকদের দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তফশিশি কমিশনের তরফে। নিয়ম অনুযায়ী প্রথমে নোটিশ পাঠানো হয়। আর সেই নোটিশের পরিপ্রেক্ষিতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সেদিন হাজিরা না দিলে সংবিধান প্রয়োগের হুঁশিয়ারি কমিশনের।

প্রশাসনের তিন কর্তাকে SC কমিশনের নোটিশ

এমনকি সমন জারি করে গ্রেফতারি পরোয়ানা জারি করারও কথা বলেছেন কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার পাশাপাশি কালিয়াগঞ্জের ঘটনায় থাকা তদন্তকারী অফিসার, থানার আইসি এবং উত্তর দিনাজপুরের এসপি সানা আখতারকে সাসপেন্ড করারও সুপারিশ করা হয়েছে কমিশনের তরফে।

যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কালিয়াগঞ্জের মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর এই ঘটনার পরেই ঘটনাস্থলে আসেন তফশিলি কমিশন। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। কার্যত উত্তরবঙ্গে দাঁড়িয়ে জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

প্রটোকল অনুযায়ী জাতীয় তফশিলি কমিশনের কোনও সদস্য কোনও ঘটনার তদন্ত করতে গেলে তাঁর সঙ্গেই জেলাশাসক ও পুলিশ সুপারের থাকার কথা। কিন্তু কারোর সঙ্গে দেখা না হওয়াতে এই বিষয়ে ক্ষোভ উগরে দেন। এমনকি দিল্লিতে তলব করে গ্রেফতার করারও কথা শোনা যায় অরুণ হালদার মুখে।

কার্যত দিল্লিতে পা রেখেই কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে কমিশন নড়েচড়ে বসল। শুধু তাই নয়, একই সঙ্গে প্রশাসনের তিন কর্তাকেও দিল্লিতেও তলব করলেন কমিশনের ভাইস চেয়ারম্যান। যদিও এই বিষয়ে পালটা কমিশনকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান অরুণ হালদারকেও ব্যক্তিগত আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এমনকি যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

উত্তরবঙ্গ নিয়ে কড়া প্রশাসন

যদিও ভাইস চেয়ারম্যান অরুণ হালদার আগেই জানিয়েছেন, আমার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে বলে কমিশনের পদকে আক্রমণ করা হচ্ছে। যা মোটেই গ্রহণযোগ্য নয়। এই বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন অরুণ হালদার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+