সত্যম মামলায় রাজুর ৭ বছরের জেল, ৫ কোটি টাকা কারাদণ্ড
হায়দরাবাদ, ৯ এপ্রিল : দেশের অন্যতম বৃহত্তম জাতিয়াতি মামলায় সত্যম কর্ণধার বি রামালিঙ্গ রাজু দোষী সাব্যস্ত হয়েছেন। এদিন সাজা ঘোষণা হল তার। হায়দরাবাদ আদালত ৭ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানার নির্দেশ দিয়েছে তার বিরুদ্ধে।
মামলায় অভিযুক্ত মোট ১০ জনের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়েছে। কয়েক কোটি টাকার হিসাব জালিয়াতি, প্রতারণা, প্রমাণ নষ্ট সহ একাধিক অভিযোগে সত্যমের প্রতিষ্ঠাতা বি রামালিঙ্গ রাজু সহ অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে হায়দরাবাদের বিশেষ আদালত।

২০০৯ সালে সত্যম কম্পিউটার সার্ভিসের বিরুদ্ধে প্রায় নয় হাজার কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। সেই বছরই জানুয়ারিতে ওই অভিযোগ ওঠার পর সত্যমের প্রতিষ্ঠাতা রাজু ও তাঁর ভাই সহ সংস্থার শীর্ষ আধিকারিকদের গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশের অপরাধদমন শাখা।
২০০৯ সালেরই ফেব্রুয়ারিতে এই জালিয়াতি মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। ছয়বছর মামলা চলে এবং প্রায় তিন হাজার নথি পরীক্ষা করার পাশাপাশি ২২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। এরপরই ছ'বছর পর রায় ঘোষণা করল আদালত।
এ ছাড়াও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলা দায়ের হয়েছিল।
এরা প্রত্যেকেই বর্তমানে জামিনে জেলের বাইরে ছিলেন।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications