কংগ্রেসকে চমকে দিয়ে বিজেপির মঞ্চে সঞ্জয় দত্ত!

মুম্বই, ৩ মে : মাথায় গেরুয়া পাগড়ি পরে সবাইকে চমকে দিয়ে তিনি উপস্থিত ভারতীয় জনতা পার্টির অনুষ্ঠানে। তিনি অভিনেতা সঞ্জয় দত্ত। আর সেখানেই তো চমক। কংগ্রেসের সঙ্গে তাঁর পরিবারের ৫৬ বছরের সম্পর্ক। সেখানে সঞ্জুবাবা কংগ্রেসেরই বিরোধী মঞ্চে গেরুয়া রংয়ে মিশে গেলেন। এতে হতবাক অনেকেই।

এতে অবশ্য কংগ্রেস যতটা আশ্চর্য হয়েছে, ততটাই ক্ষোভও প্রকাশ করেছেন দলের একাংশে। এক কংগ্রেস নেতার কথায়, সঞ্জয় দত্তকে আমন্ত্রণ জানানোই ঠিক হয়নি বিজেপির। এটাই জাতীয়তা বিরোধী আচরণের প্রকৃষ্ট উদাহরণ, যদিও বিজেপি দলে এটা নতুন কিছু নয়।

কংগ্রেসকে চমকে দিয়ে বিজেপির মঞ্চে সঞ্জয় দত্ত!

সঞ্জয় দত্তের বাবা প্রয়াত সুনীল দত্ত কংগ্রেসের সাংসদ ছিলেন। ২০০৪-০৫ সালে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি। সঞ্জয় দত্তের বোন প্রিয়া দত্ত ২০০৫ এবং ২০০৯ সালে কংগ্রেসের হয়ে লোকসভায় প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৪ সালে বিজেপির পুনম মহাজনের কাছে হেরে যান তিনি।

সঞ্জয় দত্ত নিজে ২০০৯ সালে সমাজবাদী পার্টির সদস্য হন। এবং রাজ্যের সাধারণ সম্পাদক হন। লোকসভা নির্বাচনে তিনি প্রচারও চালিয়েছিলেন।

১৯৯৩ সালের ধারাবাহিক বিস্ফোরন কাণ্ডে ৫ বছরের কারাদণ্ড হয় সঞ্জয়ের। ২০১৬ সালের মার্চ মাসে সঞ্জয় জেল থেকে মুক্ত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+