অশোক গেহলটের নেত্রী বসুন্ধরা রাজে, সোনিয়া নন! সচিন পাইলটের নয়া পদক্ষেপে রাজস্থান কংগ্রেসে সমস্যা তীব্র
ফের একবার গেহলট বনাম পাইলট লড়াই। এদিন রাজস্থান কংগ্রেসের নেতা সচিন পাইলট বলেছেন, বিজেপির বন্ধুন্ধরা রাজেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নেতা বলেই মনে হচ্ছে, সোনিয়া গান্ধী নয়। কর্নাটক নির্বাচনের ঠিক একদিন আগে রাজস্থানের দুই নেতার তিক্ত সম্পর্কে ফের একবার সামনে চলে এল।
রবিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এক বিরল মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন ২০২০-তে যখন সচিন পাইলট তাঁর অনুগত বিধায়কদের নিয়ে বিদ্রোহ করেছিলেন, সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং অন্য দুই বিজেপি নেতা তাঁর সরকার বাঁচাতে সাহায্য করেছিলেন।

গেহলট আরও অভিযোগ করেছিলেন, সেই সময় সচিন পাইলট অনুগামী বিদ্রোহী বিধায়কদের অর্থ দেওয়া হয়েছিল, তাঁর সরকারকে ফেলতে। বিদ্রোহ করা বিধায়কদের কটাক্ষ করে তিনি বলেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া উচিত।
এব্যাপারে এদিন মন্তব্য করেন সচিন পাইলট। তিনি বলেন, ঢোলপুরে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পরে তাঁর মনে হচ্ছে, সোনিয়া গান্ধী নন, অশোক গেহলটের নেত্রী বসুন্ধরা রাজে। তিনি বলেন, গেহলট বলেছিলেন বিজেপি তাঁর সরকার ফেলার চেষ্টা করছে। আবার তিনি বলছেন এক বিজেপি নেতা তাঁর সরকার বাঁচাতে সাহায্য করেছে। এর ব্যাখ্যা দেওয়া উচিত, বলেছেন তিনি।

সচিন পাইলট অভিযোগ করেছেন, গেহলট নিজের দলের বিধায়কদের অপনাম করেছেন। পাশাপাশি নির্বাচনের আগে নিজের দলের ক্ষতি করেছেন। এধিন তিনি বলেছেন, এখন বোঝা যাচ্ছে কেন বারেবারে অনুরোধ করা সত্ত্বেও বসুন্ধরা রাজে সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি (গেহলট) কেই কোনও পদক্ষেপ নেননি।
অশোক গেহলটের বিরুদ্ধে তিনি বিজেপির বিরুদ্ধে নরম হওয়ার অভিযোগও করেছেন। গত আড়াই বছরে গেহলটের অনেক অপমান তিনি সহ্য করেছেন বলে জানিয়েছেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। গেহলট তাঁকে গদ্দার, নিকাম্মা মতো নানা গালাগাজি দিলেও দলের ক্ষতির কথা ভেবে তিনি কোনও উত্তর দেননি।

সচিন পাইলট সাম্প্রতিক সময়ে বলেছিলেন, তিনি দল ছাড়বেন না। কেননা এই বছরের শেষে দিকে রাজস্থানে বিধানসভা নির্বাচনে রয়েছে। পরিবর্তে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে আজমেঢ় থেকে জয়পুর পর্যন্ত জনসংঘর্ষ যাত্রা করবেন। তবে তাঁর এই যাত্রা গেহলটকে লক্ষ্য করে নয়, দুর্নীতির বিরুদ্ধে, জানিয়েছেন সচিন পাইলট।
২০১৮-তে কংগ্রেসের রাজস্থান জয়ের পর থেকেই গেহলট ও পাইলটের মধ্যে বিরোধী শুরু। মুখ্যমন্ত্রী অশোক গেহলটও ইঙ্গিত দিয়েছেন, তিনি এই আক্রমণে পিছিয়ে থাকবেন না।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications