জাতীয় ফুল নয় পদ্ম ! ধারনা বদলে দিচ্ছে 'পদ্ম'র সরকারই
পদ্ম ভারতের জাতীয় ফুল নয়। এমন কী ভারতের জাতীয় ফুল বলে কিছু নেইও। তথ্য জানার অধিকার আইনে করা মামলায় এমনটাই জানিয়েছে বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়া। মামলাটি করেছিলেন লখনউ-এর ছাত্রী ঐশ্বর্য পরাশর।
পদ্ম ভারতের জাতীয় ফুল নয়। এমন কী ভারতের জাতীয় ফুল বলে কিছু নেইও। তথ্য জানার অধিকার আইনে করা মামলায় এমনটাই জানিয়েছে বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়া। মামলাটি করেছিলেন লখনউ-এর ছাত্রী ঐশ্বর্য পরাশর।

কেন্দ্রীয় মন মন্ত্রকের অধীনস্থ সংস্থা হল বোটানিকাল সার্ভে অফ ইন্ডিয়া। ঐশ্বর্য পরাশর এই বিএসআই-এর কাছেই জানতে চেয়েছিলেন, পদ্ম ফুলকে ভারতে জাতীয় ফুল হিসেবে ঘোষণা করা হয়েছে কিনা।
জবাবে বিএসআই-এর আধিকারিক তাপসকুমার ঘোষ জানিয়েছেন, তাদের সংস্থা কোনও ফুলকেই জাতীয় ফুল হিসেবে ঘোষণা করেনি।
লখনউ-এর একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ঐশ্বর্য। বিএসআই-এর দেওয়া তথ্য যদি সত্যিই হয়, তবে ভারত সরকারের ওয়েবসাইটে দেওয়া পদ্ম ফুলকে নিয়ে তথ্য সঠিক নয়, এমনটাই বলছে ঐশ্বর্য পরাশর।
একেবারে ছোটবেলা থেকেই আমাদের জানানো হয়েছে, পদ্ম আমাদের জাতীয় ফুল। কিন্তু সেটা সঠিক কিনা তা জানতেই আরটিআই করার সিদ্ধান্ত বলে সংবাদ মাধ্যমে জানিয়েছে, ঐশ্বর্য।
ওই ছাত্রীর দাবি, হয় কেন্দ্রীয় সরকার পদ্মকে জাতীয় ফুল হিসেবে ঘোষণা করুক, নয়তো ভুল তথ্য ওয়েবসাইট থেকে মুছে দিক। ঐশ্বর্যের ইচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে, এবিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করার।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি -
ধাপে ধাপে প্রকাশ ভোটার তালিকা, চতুর্থ অতিরিক্ত তালিকায় ২ লক্ষ নাম, বাদের সংখ্যা এখনও ধোঁয়াশায়












Click it and Unblock the Notifications