Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নেতাজির স্বপ্ন অসম্পূর্ণ! স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করার ডাক RSS প্রধান মোহন ভগবতের

মতাদর্শে ফারাক রয়েছে বিস্তর। তবুও সময়ের নিরিখে নেতাজিকে কাছে টানতে চাইছে আরএসএস। কলকাতায় নেতাজির জন্মবার্ষিকীতে তাঁর স্বপ্নপূরণের ডাক দিলেন আরএসএস প্রধান মোহন ভগবত।

জগত সভায় ভারতের স্থান নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন এখনও অসম্পূর্ণ। তবে তাঁর স্বপ্ন পূরণ করতে হবে। এদিন কলকাতার শহিদ মিনারে আরএসএস-এর এক সভায় এমনটাই মন্তব্য করেছেন আরএসএস-এর প্রধান মোহন ভগবত।

নেতাজির ১২৬ তম জন্মবার্ষিকীতে আরএসএসএ-র পরাক্রম দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি।

নেতাজির জন্মবার্ষিকীতে আরএসএস

নেতাজির জন্মবার্ষিকীতে আরএসএস

পাঁচ দিনের বাংলা সফরে এসেছেন আরএসএস প্রধান মোহন ভগবত। পাঁচ দিনের মধ্যে বড় কর্মসূচি নেতাজি সুভাচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে পরাক্রম দিবসের অনুষ্ঠানে বক্তব্য পেশ করা। সেখানেই মোহন ভগবত বলেন, ভারতকে মহান করার নেতাজির স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গিয়েছে। পূরণ করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। মোহন ভাগবত বলেছেন, সমগ্র বিশ্ব নেতৃত্ব্রে জন্য ভারতের দিকে তাকিয়ে রয়েছে। এই অনুষ্ঠানে অংশ নেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিক কারণেই এদিনের অনুষ্ঠানে বিরোধী দলনেতাকে অন্য দিনের থেকে একটু আলাদা পোশাকে দেখা যায়।

নেতাজির জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী

নেতাজির জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী

এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইটে প্রধানমন্ত্রী বলেছেন, পরাক্রম দিবসের অনুষ্ঠানে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাচ্ছেন। ভারতের ইতিহাসে নেতাজির অবদানকে স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ঐপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন সুভাষচন্দ্র বোস। প্রধানমন্ত্রী বলেন, নেতাজির চিন্তাধারায় প্রভাবিত হয়ে ভারতের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য কাজ করছে সরকার।

নেতাজির জন্মবার্ষিকী পালন মুখ্যমন্ত্রীরও

নেতাজির জন্মবার্ষিকী পালন মুখ্যমন্ত্রীরও

এদিন নেতাজির জন্মবার্ষিকী পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি নেতাজির মূর্তিতে মালা দেন। রেড রোডে হওয়া নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি চাইতেন কৃষকরা আত্মনির্ভর হোক। তিনি বলেন, শহিদ ও স্বরাজ দ্বীপের নামকরণ কেউ করেননি। নেতাজি যখন আন্দামান গিয়েছিলেন, তখন এই এই নামকরণ। তিনি বলেন, নেতাজিই প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, যা এখন তুলে দেওয়া হয়েছে।

তৃণমূলের নিশানায় বিজেপি

তৃণমূলের নিশানায় বিজেপি

বাংলা তথা কলকাতায় আরএসএস-এর নেতাজির জন্মবার্ষিকী পালন করে রাজ্যে তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছে তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছেন, এইভাবে নেতাজির জন্মদিন পালনের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছু নেই। তিনি দাবি করেন, নেতাজি কখনই সংঘের আদর্শ পছন্দ করেননি। আবার সংঘও নেতাজির আদর্শকে গ্রহণ করেননি। দুতরফে মতাদর্শের ফারাক বিস্তর, তা সবাই জানে। জেলবন্দি থাকার সময় সাভারকরের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন নেতাজি। এর থেকেও বিষয়টি পরিষ্কার হয়ে যায়, বলেছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+