Road Accident: হাইস্পিড রোলস-রয়েস ফ্যান্টম দুমড়ে গেল পেট্রোল ট্যাঙ্কারে, দুর্ঘটনার কবলে কুবের গ্রুপ-ডিরেক্টর
কুবের গ্রুপ-ডিরেক্টরের হাইস্পিড রোলস-রয়েস ফ্যান্টম পেট্রোল ট্যাঙ্কারের ধাক্কা দুমড়ে মুচড়ে গেল। দিল্লির কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েন কুবের গ্রুপের ডিরেক্টর। পুলিশ জানিয়েছে, হরিয়ানার নুহতে নয়াদিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে রোলস-রয়েস ফ্যান্টম গাড়ি পেট্রোল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগলে তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়।
গাড়িটিতে ছিলেন কুবের গ্রুপের পরিচালক বিকাশ মালু। তিনি রোলস-রয়েসের ছিলেন। তীব্র গতিতে আসা তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল ট্যাঙ্কারে ধাক্কা মারে। এই ঘটনায় বিশিষ্ট শিল্পপতি বিকাশ মালু গুরুগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বকি যাত্রীদেরও ভর্তি করা হয়েছে হাসপাতালে। ট্যাঙ্কারের দুই চালক ও তাঁর সহকারীর মৃত্যু হয় ঘটনাস্থলে।

নুহের পুলিশ সুপার নরেন্দ্র বিজারানিয়া বলেন, নাগিনা থানায় একটি এফাইআর নথিভুক্ত করা হয়েছে। তার তদন্ত চলছে। তাঁকে প্রশ্ন করা হয়েছিল রোলস রয়েছে থাকা বিকাশ মালুর অবস্থা কী। তিনি উত্তরে জানান, বর্তমানে বিকাশ মালু গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি। তবে তিনি বিপদমুক্ত কি না, তা সুস্পষ্ট নয়।
পুলিশ অফিসার নিশ্চিত করেন এই বিকাশ মালুই শিল্লপতি এবং তিনি কুবের গ্রুপের সঙ্গে যুক্ত। তিনি চিকিৎসাধীন রয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটনা ঘটল, তা নিয়ে আহতদের জিজ্ঞাসাবাদ করা হবে। আগে তাঁরা সুস্থ হয়ে উঠুন। তারপর বিকাশ মালু-সহ অন্যান্যদের বক্তব্য রেকর্ড করা হবে।
এক্সপ্রেসওের পুরো অংশটাই সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। পুলিশ ফুটেজ স্ক্যান করছে। তিনি বলেন, ট্রাকটি মহাসড়কে ইউ টার্ন নিয়েছিল এবং দুর্ঘটনার সময় ফ্যান্টম খুব দ্রুত গতিতে যাচ্ছিল। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পরই গাড়িটির সঠিক গতি জানা যাবে।
ট্যাঙ্কারে থাকা আহত যাত্রী জানান রোলস রয়েস আচমকাই ইউ টার্ন নিতেই বিপত্তি ঘটে। রোলস রয়েস ফ্যান্টনের গতিবেগ প্রায় ঘণ্টায় ২০০ কিলোমিটার ছিল। তার ফলে ধাক্কা লেগে পেট্রোল ট্যাঙ্কারটি উল্টে যায়। সম্পূর্ণ গাড়ির চালকের দোষে এই দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান। গাড়ির সামনের অংশটি ছিন্নভিন্ন হয়ে যায়, গাড়িটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications