Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Revanth Reddy: শপথ নিয়ে প্রতিশ্রুতি পূরণ, কী করলেন রেবন্ত রেড্ডি

তেলেঙ্গানার সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ শুরু করে দিলেন তিনি। ভোটের সময় রেবন্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হলে তিনি সবার আগের মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে সব লোহার ব্যারিকেড সরিয়ে দেবেন।

বৃহস্পতিবার হায়দরাবাদে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। রেবন্তের মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে লোহার ব্যারিকেড সরিয়ে ফেলতে বুল্ডোজার নিয়ে আসা হয়। বুল্ডোজার, ট্রাক্টর এবং আয়রন রড নিয়ে আসা হয়।

Revanth Reddy

বৃহস্পতিবার সকালেই হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে শপথ গ্রহণ করেন রেবন্ত রেড্ডি। তাঁর উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন মল্লু ভাট্টি। সেই সঙ্গে তাঁর মন্ত্রিসভার সদস্যরাও আজ শপথ গ্রহণ করেছেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কর্নাটকের মুখ্যমন্ত্রী, কর্নাটকের কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার সহ ইন্ডিয়া জোটের বেশ কয়েকজন নেতা।

রেবন্ত তেলেঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তেলেঙ্গানায় কংগ্রেসের সরকার গঠনের সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতে এক প্রকার বিজেপি মুক্ত হয়ে গিয়েছে। এখন আর দক্ষিণ ভারতের কোনও রাজ্যেই বিজেপির দকল থাকল না। কেরলে বাম সরকার। কর্নাটক আর তেলেঙ্গানায় কংগ্রেস সরকার। তামিলনাড়ুতে ডিএমকে সরকার। আর অন্ধ্রপ্রদেশেও ওয়াই এসআর কংগ্রেসের সরকার। কাজেই বিজেপির ঠাঁই রইল না দক্ষিণ ভারতের কোনও রাজ্যেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+