Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রজাতন্ত্র দিবস ২০২৬, কর্তব্য পথে প্যারেড দেখার জন্য ১০,০০০ এর বেশি বিশেষ অতিথিকে আমন্ত্রণ

আগামী ২৬ জানুয়ারি ২০২৬ এ জাতীয় রাজধানীর কর্তব্য পথ এক অনন্য দৃশ্যের সাক্ষী হতে চলেছে। ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অনুষ্ঠানটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন দশ হাজারেরও বেশি বিশেষ অতিথি। তাঁদের সঙ্গে থাকবেন তাঁদের সঙ্গীরাও।

এ বছর আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্ব, উদ্ভাবক, গবেষক, স্টার্ট আপ প্রতিনিধি, স্বনির্ভর গোষ্ঠী ও সরকারি প্রকল্পে বিশেষ সাফল্য অর্জনকারীরা। জাতি গঠনে তাঁদের ভূমিকা সম্মান জানানোই এই আমন্ত্রণের মূল উদ্দেশ্য। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোও সরকারের অন্যতম লক্ষ্য।

অতিথিদের জন্য কর্তব্য পথে বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে। শুধু অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয় তাঁদের জন্য রয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, পিএম সংগ্রাহলয় ও রাজধানীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখার সুযোগ। এ ছাড়াও তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও মতবিনিময় করতে পারবেন।

অন্যদিকে, উৎসবের আগে গোটা নয়া দিল্লিজুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে দিল্লি পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলির থেকে পাওয়া সম্ভাব্য জঙ্গি হুমকি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ও বাড়তি নজরদারি।

এবছর প্রজাতন্ত্র দিবসের আসনবিন্যাসের ক্ষেত্রেও এসেছে নতুনত্ব। বিভিন্ন আসন এলাকার নামকরণ করা হয়েছে দেশের বিখ্যাত নদীগুলির নামে। অতিথিদের সুবিধা ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে নিরাপত্তা মোতায়েনের ধরনেও আনা হয়েছে পরিবর্তন।

দিল্লি পুলিশ সকল আমন্ত্রিত ও টিকিটধারী দর্শকদের তাঁদের কার্ডে উল্লেখিত নির্দেশিকা ভালোভাবে পড়তে ও নির্ধারিত রুট ব্যবহার করার আহ্বান জানিয়েছে। রুট, পার্কিং, আসনবিন্যাস সব তথ্যই দেওয়া রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দিল্লি পুলিশের ওয়েবসাইটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+