Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Repo Rate: রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে না গাড়ি-বাড়ির EMI

উৎসবের মরশুমে স্বস্তির খবর শোনাল রিজার্ভ ব্যাঙ্ক। বিশেষ করে মধ্যবিত্তের EMI-র বোঝা বাড়ছে না। কারণ রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি মিটিংয়ের পরে এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

বেসিস পয়েন্ট রেপোরেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। যার ফলে মধ্যবিত্তের উপরে ইএমআইয়ের বোঝা বেড়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক রেবোরেট কমালে তবে রেপোরেট কমাতে পারবে রিজার্ভ ব্যাঙ্ক।

Repo Rate

এদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশের একাধিক খাদ্য পন্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেলেও রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর দাবি করেছেন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। কিন্তু বাজারে দোকানে তার কোনও প্রতিফলন দেখা যাচ্ছে না। উৎসবের মরশুমে সব জিনিসের দামই আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। গোটা দেশে মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশ রয়েছে বলে জানিয়েছেন তিনি। সেই টার্গেটের মধ্যেই রয়েছে বলেই রেপোরেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

একই সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন দেশের GDP গ্রোথ ৭.২ শতাংশ রাখা হয়েছে। অর্থাৎ ২০২৫ সালের সম্ভাব্য জিডিপি গ্রোথ ৭.২ শতাংশ রাখার কথা জানিয়েছেন তিনি। ২০২৫ অর্থবর্ষের প্রথম দুই কোয়ার্টারে ৭ শতাংশ থাকবে। দ্বিতীয় কোয়ার্টারের সেটা ৭.৪ শতাংশে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ২০২৬ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৭.৪ শতাংশ রাখার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+