মন্দা বাজারেও অপরিবর্তিত থাকছে রেপোরেট, ঘোষণা আরবিআই-এর
অপরিবর্তিতই থাকল রেপো রেট। আরবিআই জানায় যে রেপোরেট থাকছে ৫.১৫ শতাংশই। রিভার্স রেপো রেট থাকছে ৪.৯০ শতাংশ। ব্যাঙ্করেট থাকছে ৫.৪০ শতাংশ। এর আগে গতবছরের ডিসেম্বরে মনে করা হচ্ছিল চলতি আর্থিকবর্ষে ষষ্ঠবারের জন্য কমানো হতে পারে রেপো রেট। তবে সেই অনুমানকে ভুল প্রমাণ করে ও সবাইকে অবাক করে রেপোরেটে কোনও বদল আনেননি আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এবারও সেই পথেই হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক।

এদিকে পরপর দুই বার রেপো রেট অপরিবর্তিত রাখার পর পরের কিস্তিতে রেপো রেটে বদল আনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে ডিসেম্বরে বার্ষিক মুদ্রাস্ফীতির হার পৌঁছেছিল ৪.৬২ শতাংশ। গত ১৫ মাসে এটি সর্বোচ্চ ছিল। তাই ব্যঙ্কিং ক্ষেত্রের বিশেষজ্ঞরা মনে করেছিলেন যে ২৫ বেস পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমাতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এখনও পর্যন্ত চলতি আর্থিকবর্ষে রেপোরেটের ক্ষেত্রে ১৩৫ পয়েন্ট কমানো হয়েছে ।
রেপোরেট প্রাকাশের মধ্যেই আজ উর্ধ্বগামী হয় শেয়ার মার্কেট। বাজার খুলতেই ১৯৯.৫৩ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। শেয়ার বাজারের সূচক পৌঁছায় ৪১, ৩৪২.১৯ পয়েন্টে। নিফটিও বাড়ে ৬২.১ পয়েন্ট। আজ সকালে শেয়ার বাজারের উত্থানের ফলে বিপুল অর্থের বিদেশি বিনিয়োগ হয়েছে। পাশাপাশি দেশীয় সংস্থাগুলির ক্ষেত্রেও বিনিয়োগের হার ভালো ছিল।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications