মণিপুরের ঘটনার পুনরাবৃত্তি রাজস্থানে ! মহিলার ওপরে হামলায় অভিযুক্ত শ্বশুরবাড়ি, গ্রেফতার ৯
মণিপুরের ঘটনার পুনরাবৃত্তি রাজস্থানে। তবে সেখানে জাতিগত হিংসা নয়, মহিলার ওপরে হামলায় অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। মহিলাকে উলঙ্গ করে মারধর করা হয় বলে অভিযোগ। এব্যাপারে ভিডিও ভাইরাল হওয়ার পরে ঘটনাটি প্রকাশ্যে আসে।
রাজস্থান পুলিশের ডিজিপি ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ধারিয়াবাদ থানার পাহাড়া গ্রাম পঞ্চায়েতের নিচালকোটা গ্রামে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল বিয়ের পরও অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল ওই মহিলার। সম্প্রতি সে স্বামীকে ছেড়ে অন্য একজনের সঙ্গে থাকতে শুরু করেছিল।

পুলিশের ডিজিপি জানিয়েছেন, মহিলার শ্বশুরবাড়ির লোকের ওই মহিলাকে অপহরণ করে নিজেদের গ্রামে নিয়ে যায়। নিজের স্বামীকে ছেড়ে অন্য একজনের সঙ্গে থাকতে শুরু করায় শ্বশুরবাড়ির লোকের বিরক্ত ছিল বলে জানিয়েছেন পুলিশের ডিজিপি।
ডিজিপি আরও জানিয়েছেন, ওই মহিলাকে অপহরণ করার পরে স্বামী মারধর করে। তারপর তাকে এক কিমি দূরে নিয়ে নিয়ে গিয়ে উলঙ্গ করে প্যারেড করানো হয়। এই ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর মধ্য়ে জিজ্ঞাসাবাদের পরে নয়জনকে গ্রেফতার করে পুলিশ।
রাজ্য পুলিশের ডিজিপি জয়পুরে জানিয়েছেন, রাজ্য সরকার ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখছে। অভিযুক্তদের গ্রেফতারে ছটি দল গঠন করা হয়েছে। প্রতাপগড়ের পুলিশ সুপার গ্রামে ক্যাম্প করে রয়েছেন।
प्रतापगढ़ जिले में पीहर और ससुराल पक्ष के आपसी पारिवारिक विवाद में ससुराल पक्ष के लोगों द्वारा एक महिला को निर्वस्त्र करने का एक वीडियो सामने आया है।
— Ashok Gehlot (@ashokgehlot51) September 1, 2023
पुलिस महानिदेशक को एडीजी क्राइम को मौके पर भेजने एवं इस मामले में कड़ी से कड़ी कार्रवाई के निर्देश दिए हैं।
सभ्य समाज में इस…
এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেছেন, সভ্য সমাজে এই ধরনের অপরাধীদের কোনও স্থান নেই। তিনি বলেছেন, অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব কারাগারের পিছনে রাখা হবে। পাশাপাশি দ্রুত বিচার করে শাস্তি দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।
The video from Pratapgarh, Rajasthan is shocking. What is worse is, governance in Rajasthan is totally absent. The CM and Ministers are busy settling factional squabbles, and the remaining time is spent appeasing one dynasty in Delhi. It's no wonder the issue of women’s safety is…
— Jagat Prakash Nadda (@JPNadda) September 2, 2023
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে গেহলট সরকারের তীব্র নিন্দা করেছেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। রাজ্যে আইনের শাসন নেই বলে অভিযোগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।












Click it and Unblock the Notifications