Reliance's Jio Bharat V2 4G: মাত্র ৯৯৯ টাকার ফোনে এত সুবিধা! স্মার্টফোনে বিপ্লব জিও'র
Reliance's Jio Bharat V2 4G: 2G মুক্ত ভারতের স্বপ্ন দেখেছিলেন মুকেশ আম্বানি! শুধু তাই নয়, একেবারে সস্তায় 4G phone তুলে দেওয়ার কথাও জানিয়েছিলেন। অবশেষে বাজারে এল JioBharat V2 4G phone।
তাও আবার কিনা মাত্র ৯৯৯ টাকায়। সংস্থার দাবি, জিও ভারত ভি২ অন্তত ১০ কোটি গ্রাহককে ছুঁতে পারবে। ফোনের পাশাপাশি জিও'র তরফে দারুন প্ল্যানের ঘোষণা করা হয়েছে। নয়া এই প্ল্যান বেশ জনপ্রিয় হবে বলেই মনে করছে সংস্থা।

এখনও দেশে ২৫ কোটি ২জি গ্রাহক রয়েছে। যারা বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে রয়েছে। যার মধ্যে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া এবং বিএসএনএলের মতো সংস্থার নেটওয়ার্কও রয়েছে। রিলায়েন্স জিও শুধুমাত্র ৪জি এবং ৫ পরিষেবা দিয়ে থাকে। সংস্থা বলছে, JioBharat V2 এর মাধ্যমে খুব শীঘ্রই এমন ১০ কোটি মানুষ 4G নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে।
JioBharat V2 4G phone: মাত্র ১২৩ টাকাতেই এত ডেটা!
১০০০ টাকারও কম দামে পাওয়া যাবে রিলায়েন্স জিও- এর নয়া এই 4G phone। একেবারে ফিচারে ঠাসা এই ফোন। কোনও অংশেই কম যায় না। ৯৯৯ টাকার এই ফোনের মাসিক প্ল্যান অনেক সস্তা। গ্রাহকদের ২৮ দিনের রিচার্জের জন্য মাত্র ১২৩ টাকা দিতে হবে।
যদি অন্য অপারেটরের মাসিক প্ল্যান দেখা যায় তাহলে দেখা যাবে তা নুন্যতম ১৭৯ টাকা থেকে শুরু হচ্ছে। JioBharat V2 গ্রাহকদের ১৪ জিবি ৪জি ডেটা দেবে মাত্র ১২৩ টাকাতে। কোনও গ্রাহক যদি এক বছরের জন্য রিচার্জ করতে চান, তাহলে তাকে খরচ করতে হবে মাত্র ১২৩৪ টাকা।

JioBharat V2 4G phone: সবথেকে হালকা ফোন
একেবারে দেশের মাটিতে তৈরি রিলায়েন্স জিও'র এই 4G phone। মাত্র ৭১ গ্রাম ওজন ফোনটির। শুধু তাই নয়, পকেট ফ্রেন্ডলিও বটে। JioBharat V2 এইচডি ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। মিলবে এফএমের সুবিধা। ১২৮ জিবি পর্যন্ত মেমরি কার্ড লাগানোর সুবিধা পাওয়া যাবে।
মোবাইলে ৪.৫ সেমি TFT স্ক্রিন ব্যবহর করা হয়েছে। তবে 0.3 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে ফোনটিতে ১০০০ mAh ব্যাটারি রয়েছে। যাতে দীর্ঘক্ষণ কথা বলা যায়। এছাড়াও ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং শক্তিশালী লাউডস্পিকার এবং টর্চ রয়েছে।
#WATCH | Visuals of JioBharat V2 4G Phone with an MRP of Rs 999, the lowest entry price for an internet-enabled phone. The monthly plan is 30% cheaper and has 7 times more data compared to feature phone offerings of other operators. The phone has plans including Rs 123 for 28… pic.twitter.com/xBbALCAoA9
— ANI (@ANI) July 3, 2023
একাধিক অ্যাপের সুবিধা মিলবে
JioBharat V2 4G phone -এ গ্রাহকরা বেশ কিছু অ্যাপের সুবিধা মিলবে। গ্রাহকরা জিও সিনেমার সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন। এছাড়াও জিও সাওনের মাধ্যমে চার কোটি গান শুনতে পারবেন গ্রাহকরা। এছাড়াও জিও পে'র মাধ্যমে ইউপিআই লেনদেনের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি একাধিক ভাষাতে সস্তার এই ফোর-জি ফোন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications