Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তদন্তে সহযোগিতা করবেন! তাঁর বিরুদ্ধে ওঠা অভিনেত্রীর অভিযোগ নিয়ে জবাবে আর কী বললেন সজ্জন জিন্দাল

মুম্বইয়ের এক অভিনেত্রী শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে বিকেসি থানায় এফআইআর দায়ের করেছেন। সেই অভিযোগ অস্বীকার করে বিবৃতি জারি করেছেন ওই শিল্পপতি। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে বর্ণনা করে তদন্তে সবরকমের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, জিন্দাল তাঁর বিবৃতিতে বলেছেন, তিনি তদন্তে সবরকমের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যেহেতু তদন্ত চলছে, তাই এব্যাপারে আর কোনও মন্তব্য তিনি করবেন না বলে জানিয়েছেন। এর পাশাপাশি পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সংবাদ মাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

সজ্জন জিন্দাল

এই অভিনেত্রীর অভিযোগ অনুসারে ২০২১ সালে তাঁদের মধ্যে প্রথম দেখা হয়। এরপর দুবাইতে আইপিএল ম্যাচ চলাকালীন তাঁরা ভিআইপি বক্সে ৬৪ বছর বয়সী জিন্দালের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। পরে তারা কয়েকবার দেখাও করেন। অভিযোগকারী মহিলা নিজেকে একজন অভিনেত্রী বলে দাবি করেছেন।

ত্রিশ বছর বয়সী মডেল শিল্পপতির বিরুদ্ধে ২০২২-এর জানুয়ারিতে জেএসডব্লু গ্রুপের সদর দফতরে তাঁকে ধর্ষণের পাশাপাশি বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ এনেছেন। ওই মহিলা দাবি করেছেন, মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে সংস্থার সদর দফতরে এই অপরাধ সংগঠিত হয়েছিল।

ওই মহিলা আরও দাবি করেছেন, ধর্ষণের আগে তারা দক্ষিণ মুম্বইয়ের জিন্দাল ম্যানসনে দেখা করেছিলেন। আর ঘটনার পর থেকে সজ্জন জিন্দাল তাকে এড়িয়ে চলছেন বলেও দাবি করেছেন ওই মহিলা।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গত ১৩ ডিসেম্বর মুম্বইয়ের বিকেসি থানায় ৩৭৬ (ধর্ষণ), ৩৫৪ (নারীকে তাঁর শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশে আক্রমণ বা অপরাধমমূলক বলপ্রয়োগ) এবং ৫০৬ (অপরাধীকে ভয় দেখানো) ধারায় এফআইআর দায়ের হয়েছে।

অভিযোগকারী মহিলা জানিয়েছেন, বন্ধু হওয়ার পরে তারা মুম্বইয়ে নম্বর বিনিময় করেন এবং দেখাও করেন। জিন্দাল অভিযোগকারীর ভাইয়ের কাছ থেকে সম্পত্তি কেনার আগ্রহ দেখিয়েছিলেন বলে দাবি করেছেন ওই মহিলা। জিন্দাল তাকে তাঁর বিবাহ সম্পর্কিত সমস্যার কথা বলেছিলেন বলে দাবি করেছেন ওই মহিলা।

ওই মহিলা দাবি করেছেন, ২০২২-এর জুনে তাঁর নম্বর ব্লক করার আগে ওই শিল্পপতি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পরিণতি ভয়ানক হবে বলে হুমকি দেন। পুলিশ এই অভিযোগের কোনও কর্ণপাত না করায় তিনি আইনজীবী রিজওয়ান মার্চেন্ট এবং গায়ত্রী গোখলের মাধ্যমে বোম্বে হাইকোর্টে যান। তারপর আদালতের নির্দেশে বুধবার ১৩ ডিসেম্বর মামলা দায়ের করা হয়েছে।

আদালতে বিকেসি থানার পুলিশকে দ্রুত তদন্ত করতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত নির্দেশে বলেছে, দুইমাসের নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই তদন্ত শেষ করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+