Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

RBI Repo Rate Cut: রেপো রেট কমায় বাড়ি, গাড়ি ঋণের EMI কমল, মাসে কত টাকা সেভিংস করতে পারবেন? রইল হিসেব

RBI Repo Rate Cut: গত শনিবারই কেন্দ্রীয় বাজেটে বিপুল কর ছাড়ের ঘোষণা স্বস্তি দিয়েছে মধ্যবিত্তকে। আর এবার বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। মুদ্রানীতি কমিটির (RBI MPC Meeting) বৈঠকের পর রেপো রেট কমানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাঙ্কের। যার জেরে কম হতে পারে ইএমআইয়ের বোঝা। সস্তা হবে গাড়ি, বাড়ি ও পার্সোনাল লোনও।

০.২৫ শতাংশ হারে রেপো রেট কমিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ৬.৫০ শতাংশ থেকে ৬.২৫ শতাংশে নেমে এসেছে রেপো রেট। শুক্রবার ঘোষণা করেছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। যার ফলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির উপর বোঝা কমবে। ফলে এবার থেকে নতুন ঋণগ্রহীতারা তুলনামূলক সস্তা সুদের হারে হোম লোন, কার লোন ও পার্সোনাল লোন নিতে পারবেন।

EMI

দীর্ঘ ৫ বছর পর কম হল রেপো রেট (Repo Rate)। অতিমারীর পর এই প্রথম রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ২০২০ সালের মে ও ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ে ৪ শতাংশই রেপো রেট রেখেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

এরপর থেকে ক্রমশ বাড়তেই থাকে রেপো রেট। ২০২৩ এর ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৬.৫ শতাংশে। তারপর থেকে একই ছিল রেপো রেট। অবশেষে নতুন অর্থবর্ষে তা কমে দাঁড়াল ৬.২৫ শতাংশে।

নতুন রেপো রেট অনুযায়ী কত টাকা বাঁচবে (Savings)?

উদাহরণ হিসেবে ধরা যাক, কারও যদি ৮.৫ শতাংশ সুদের হারে ২০ বছরের জন্য ৫০ লক্ষ টাকা হোম লোন (Home Loan) নেওয়া থাকে। তাহলে ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমায়, সুদের হার কমে দাঁড়াবে ৮.২৫ শতাংশে।

ফলে আগে ৪৩ হাজার ৫৯ টাকা ইএমআই (EMI) দিতে হলে বর্তমানে দিতে হবে ৪২ হাজার ৪৫২ টাকা। অর্থাৎ, প্রতি মাসে ৬০৭ টাকা তথা বছরে মোট ৭ হাজার ২৮৪ টাকা করে সঞ্চয় করতে পারবেন ঋণগ্রহীতারা।

আবার ব্যক্তিগত ঋণের (Personal Loan) ক্ষেত্রে কারও যদি ১২ শতাংশ সুদের হারে ৫ বছরে ৫ লক্ষ টাকা ঋণ নেওয়া থাকে, তবে তার ক্ষেত্রে ইএমআই ১১ হাজার ২৮২ টাকা থেকে বেড়ে ১১ হাজার টাকা ১৪৯ টাকায় নেমে দাঁড়াবে। অর্থাৎ, মাসে ১৩৩ টাকা করে বছরে ১ হাজার ৫৯৬ টাকা সঞ্চয় করতে পারবেন ওই গ্রাহক।

গাড়ির ঋণের ক্ষেত্রে ৯.৫ শতাংশ সুদের হারে ৭ বছরের জন্য যদি কারও ১০ লক্ষ টাকা ঋণ নেওয়া থাকে, তাহলে নতুন রেপো রেট অনুযায়ী ১৬ হাজার ৬৫৯ টাকা থেকে ইএমআই কমে দাঁড়াবে ১৬ হাজার ৫০৭ টাকা। অর্থাৎ গাড়ির জন্য ঋণগ্রহীতাদের মাসে ১৫২ টাকা করে বছরে মোট ১৮২৪ টাকার সঞ্চয় হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+