Rath Yatra Death: ত্রিপুরায় রথযাত্রায় তড়িদাহত হয়ে মৃত ৬! প্রধানমন্ত্রীর সাহায্য ঘোষণা
উল্টোরথ যাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা (Rath Yatra Death) ত্রিপুরার উনকোটি জেলায়। রথের সঙ্গে ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শের জেরে দুই শিশু সহ ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহতের সংখ্যা ১৫। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সকলেই। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্যের কথাও জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রথটি ছিল লোহার তৈরি এবং সজ্জিত (Rath Yatra Death)। যে কারণে ওভারহেড তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। কীভাবে রথটি ওভারহেড তারের সংস্পর্শে এল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, কুমারঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। আরও কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারগুলির প্রতি তিনি সমবেদনা ব্যক্ত করেছেন। পাশাপাশি আহতদের সুস্থতাও কামনা করেছেন তিনি।
The mishap during the Ulta Rath Yatra at Kumarghat is saddening. Condolences to those who have lost their loved ones in this mishap. May the injured recover soon. The local administration is providing all possible assistance to those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) June 28, 2023
এই রথযাত্রায় মৃত্যুর (Rath Yatra Death) ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর অফিস থেকে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।












Click it and Unblock the Notifications