Jammu And Kashmir: জঙ্গি দমনে সেনাকে ফ্রি হ্যান্ড, সেনা প্রধানের সঙ্গে বৈঠকে বার্তা রাজনাথের

ফের কাশ্মীরে জঙ্গিদের নিশানায় সেনা। কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি সংঘর্ষে ৪ জওয়ান শহিদ হয়েছেন। তার মধ্যে সেনা অফিসারও রয়েছেন। পরিস্থিতি নিয়ে তড়িঘড়ি সেনা প্রধানের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

শান্তিপূর্ণ কাশ্মীরে কীভাবে হঠাৎ করে জঙ্গি তৎপরতা বেড়ে উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ২ মাসে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বেড়ে গিয়েছে। পর পর সেনাবাহিনীকে টার্গেট করে হামলা চালাচ্ছে জঙ্গিরা। কাশ্মীরে পর পর তিনবার সেনা বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে।

Rajnath Singh

অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে সেখানে। হঠাৎ করে কাশ্মীরে পর পর সেনা জঙ্গি সংঘর্ষের ঘটনা বেড়ে চলায় উদ্বেগ বেড়েছে। যদিও কাঠুয়ায় সেনা কনভয়ে হামলার ঘটনার পরে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিল ভারত। কারণ পাক জঙ্গি সংগঠন জৈশ-র মদতে কাশ্মীরি টাইগার্স নামে জঙ্গিরা এই হামলা চালিয়েছিল।

সোমবার রাত থেকে জম্মু-কাশ্মীরের ডোয়া জেলায় সেনা জঙ্গি সংঘর্ষ চলছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করেছিল সেনা বাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালাচ্ছিলেন তাঁরা। সেসময় জঙ্গিরা অতর্কিতে গুলি চালাতে শুরু করে। গুলিতে শহিদ হয়েছে চার জওয়ান। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। এদিকে এখনও গুলির লড়াই চলছে সেখানে।

অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে সেখানে। হঠাৎ করে কাশ্মীরে পর পর সেনা জঙ্গি সংঘর্ষের ঘটনা বেড়ে চলায় উদ্বেগ বেড়েছে। যদিও কাঠুয়ায় সেনা কনভয়ে হামলার ঘটনার পরে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছিল ভারত। কারণ পাক জঙ্গি সংগঠন জৈশ-র মদতে কাশ্মীরি টাইগার্স নামে জঙ্গিরা এই হামলা চালিয়েছিল।

সেকারণে এবার আর কোনও রেয়াত নয়। এবার একেবারে সেনাকে ফ্রিহ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি দমনে সেনা বাহিনী কড়া পদক্ষেপ করতে পারে। তাতে কোনও বাধা থাকবে না বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। কাশ্মীরে সন্ত্রাসবাদ কোনও ভাবেই জায়গা দেওয়া যাবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি।

কয়েক সপ্তাহ আগে কাঠুয়ায় সেনার পেট্রোলিং ভ্যানে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ৫ জওয়ান শহিদ হয়েছিলেন। সেই হামলার ঘটনায় কাশ্মীরি জঙ্গি সংগঠন কাশ্মীরি টাইগার্সের হাত ছিল বলে জানিয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। তাঁরাই কাশ্মীরি টাইগার্স জঙ্গি সংগঠনকে সাহায্য করেছিল বলে জানিয়েছে। তারপরেই নড়েচড়ে বসে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+