Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajasthan: গেহলটে অসন্তুষ্ট হাইকমান্ড, বিক্ষোভ দমনে কী শেষে পাইলটকেই বেছে নেবেন খাড়গে

কর্নাটকে কংগ্রেসের বিপুল জয়ের পর রাজস্থান নিয়ে সিঁদুরে মেঘ দেখছে হাত শিবির। রাজস্থান কংগ্রেসের সচিন পাইলটের সঙ্গে অশোক গেহলটের বিবাদ তুঙ্গে উঠেছে। এদিকে শোনা যাচ্ছে বিধানসভা ভোটে যদি কংগ্রেস জেতে তাহলে কংগ্রেস সচিন পাইলটকেই মুখ্যমন্ত্রী করা হবে।

সূত্রের খবর অশোক গেহলটের প্রতি নাকি ভীষণভাবে অসন্তুষ্ট হাইকমান্ড। ইতিমধ্যেই সেই বার্তা গিয়েছে অশোক গেহলটকে। কংগ্রেসের কোরকমিটিতে নাকি নতুনদের এগিয়ে দেওয়ার রব উঠেছে। তাঁরা নাকি চাইছেন এবার নতুনদের সুযোগ দেওয়া হোক। সেক্ষেত্রে নতুন করে অশোক গেহলটকে সরানোর জল্পনা শুরু হয়েছে।

image of sachi pilot

গত নির্বাচনে রাজস্থানে কংগ্রেসের জয়ের পর প্রবীণ হিসেবে অশোক গেহলটকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়। তারপরেই কংগ্রেসের অন্দরে ফাটল ধরতে শুরু করে। অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের বিরোধ ক্রমশ বাড়তে বাড়তে অনেকটাই চড়েছে। তার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে রাজস্থান। রাজনৈতিক মহলের উত্তাপ বাড়ার জেরে রাজ্যেও বিভিন্ন ভাবে প্রভাব পড়ছে।

কয়েকদিন আগে প্রকাশ্যে গেহলট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তাঁর উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট। তিনি প্রকাশ্যে গেহলট সরকারের বিরুদ্ধে অনশনে বসেন। সচিন পাইলট অভিযোগ করেন যে নির্বাচনের আগে অশোক গেহলট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজে সরকারের দুর্নীতির তদন্ত করবেন। কিন্তু সেটা তিনি করেননি। সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেননি তিনি। তারপরেই গেহলট সরকারের বিরুদ্ধে এক দিনের প্রতিকী অনশন করেন তিনি।

sachin pilot

আবারও সচিন পাইলট বিদ্রোহে সরব হয়ে উঠেছিলেন। শোনা যাচ্ছিল সচিন পাইলট নাকি কংগ্রেস ছেড়ে নিজের দল গড়বেন। যদিও কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন এরকম কোনও সম্ভাবনাই নেই। সচিন পাইলট কংগ্রেসেই ছিলেন এবং কংগ্রেসেই রয়েছেন। এবং তাঁর পার্টি ছাড়ার খব রটাও পুরো গুজব। সচিন পাইলটের সঙ্গে কথা হওয়ার পরেই তিনি একথা বলছেন বলে জানিয়েছেন।

এদিকে আবার রাজস্থান কংগ্রেসের ইনচার্জ জানিয়েছেন, কয়েকদিন আগেই নাকি দিল্লিতে সচিন পাইলট এবং অশোক গেহলটের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী। এবং দুই েনতাই ভোটে একসঙ্গে লড়াইয়ের কথা বলেছেন। এমনকী মল্লিকার্জুন খাড়গেও পাইলট এবং গেহলটের সঙ্গে কথা বলেছেন। তাঁরা যে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বার্তা দিয়েছেন।

image Ashok Gehelot

তবে এবারে রাজস্থানে নির্বাচনে কংগ্রেসের পথ যে খুব একটা মসৃণ হবে না সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। রাজস্থান কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকট হয়ে উঠতে পারে ভোটে। ব্যালট বাক্সেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি কোনও ভাবে কংগ্রেস জয়লাভ করে রাজস্থানে সেক্ষেত্রে সচিন পাইলটের দিকে পাল্লা ভারী হবে বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+